নিজস্ব প্রতিনিধি.
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির। বৃহস্পতিবার সকালে উপজেলার লটাখোলা করম আলীর মোড়ে মিছিলটি বের হয়ে জয়পাড়া কালেমা চত্ত্বরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুব আলম সিয়াম, সেক্রেটারি আবু ফাত্তাহ তূর্য, অর্থ সম্পাদক ইব্রাহিম মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক মোঃ শাইখুল ইসলাম কৌশিক, অফিস সম্পাদক নাজমুল হোসেন, মাদ্রাসায় সম্পাদক আব্দুল আজিজ, নবাবগঞ্জ পূর্ব থানা সভাপতি সিরাজুল ইসলামসহ অন্যান্য নেতা কর্মীরা।