দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহারের ঐতিহ্যবাহী দোহার খালপাড় ‘ইসলামীয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানের উদ্যোগে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মোনাজাতে অংশ নেয় কয়েক হাজার নারী পুরুষ। রমজানে দীর্ঘ একমাস কোরআন তাফসীর শেষে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে রমাজানের গুরুত্ব ও ফজিলত নিয়ে আলোচনা করা হয়।
মাদ্রাসা কমিটির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ সানু মোল্লা। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের সঠিক নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। তিনি আরও বলেন, পরকালে ভালো থাকতে হলে মহান আল্লাহর আদেশ মেনে চলতে হবে। তাহলেই আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে।
এসময় তিনি ‘ইসলামীয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও কবরস্থানের উন্নয়নে ১০ লাখ টাকা প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুফতি জাকির হুসাইন জাহানাবাদী।
বিশেষ অতিথি ছিলেন, মাদ্রাসার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এস এম মহিউদ্দিন, আ্যাডভোকেট শাহিন উল ইসলাম। সিরাজুল ইসলাম জাহাঙ্গীর মোল্লা, ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহিদ বেপারী, সাবেক যুবদল নেতা আব্দুল করিম বেপারীসহ আরও অনেকে।