নিজস্ব প্রতিবেদক:
ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । এসময় তাদের কাছ থেকে ইয়াবা, নগদ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে পালামগঞ্জের স্টিল পট্টি এলাকা থেকে তাদেন আটক করা হয়। আটককৃতরা হলেন ওহিদ (২২) ও ইসমাইল (৩৫)।
এ ঘটনায় মো. জামাল (২৮) নামে একজন পালিয়ে গেছে।
অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও নগদ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
ওহিদ রাইপাড়া এলাকার মিন্টুর ছেলে, ইসমাল মাহমুদপুরের শ্রী কৃঞ্চপুর এলাকার বাদশার ছেলে ও পলাতক মো: জামাল কার্তিকপুর এলাকার সামাদ ঘটকের ছেলে।
এ বিষয়ে দোহার থানা ওসি তদন্ত মো: নূর নবী এশিয়া বার্তাকে জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক জামালকে ধরতে চেষ্টা চলছে।