দোহার (ঢাকা) প্রতিনিধি:
দৈনিক কালের কণ্ঠের দোহার উপজেলার মাল্টিমিডিয়া প্রতিনিধি ও এশিয়া বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক কাজী জোবায়ের আহমেদ ও রাশেদা আক্তার দম্পতির ছেলে কাজী রাইয়ান আহমেদ রূপের ৩য় মৃত্যুবার্ষিকী আজ।
গত ২০২৩ সালের ২৪ মে দীর্ঘদিন ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে মাত্র ৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে রূপ।
তার পরিবারের সদস্যরা সকলের কাছে মরহুম রাইয়ান আহমেদ রূপের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, ছোট্ট রূপ দীর্ঘ চার বছর ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিল। আজকের এই দিনে সন্ধ্যা ৬ টায় রাজধানীর প্যানকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে রূপ।