দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার চর জয়পাড়া এলাকায় গভীর রাতে এক অন্তঃসত্ত্বা গৃহবধুর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী ভাড়াটিয়া আমির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে| শনিবার দিবাগত রাত ৩টার দিকে এঘটনা ঘটে| অভিযোগ উঠেছে এঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করেন এক সাংবাদিকসহ বেশ কয়েকজন|
ভূক্তভোগী গৃহবধু অভিযোগ করেন, তার ¯^ামী জয়পাড়ার একটি সেলুনে কাজ করেন| সেই সুবাধে ঈদের আগমুহুর্তে ঘরে ফিরতে অনেক রাত হয়| এই সুযোগে শনিবার দিবাগত রাতে তার ঘরে ঢুকে পাশের ভাড়াটিয়া আমির বিছানায় গিয়ে ¯^ামী সেজে তার সাথে শারীরিক মেলামেশার চেষ্টা করেন| পরে মোবাইলের লাইট জ্বালিয়ে পাশে প্রতিবেশী আমিরকে দেখে চিৎকার করেন| ঘটনার পরদিন বিষয়টি সমাধানের চেষ্টা করেন ˆদনিক দেশ বর্তমান পত্রিকার সাংবাদিক মাহমুদুল হাসান সুমন নামে এক সাংবাদিকসহ আরও বেশ কয়েকজন এমন অভিযোগ করেন ভূক্তভোগী ঐ গৃহবধু| পরদিন উল্টো অভিযুক্ত আমির ও তার লোকজন ভূক্তভোগী পরিবারকে হুমকি দিতে থাকেন| পরে উপায় না পেয়ে দোহার থানায় অভিযোগ করেন গৃহবধুর ¯^ামী মনির শেখ|
এদিকে ঘটনার বিষয়ে জানতে সাংবাদিক মাহমুদুল হাসান সুমনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না| আমাকে ঘটনাস্থল থেকে এক ব্যক্তি ফোন করেছে তখন আমি সাংবাদিক শরিফ হাসানকে সেখানে পাঠাই| পরে কি হয়েছে তা জানিনা|
এদিকে অভিযুক্ত আমির হোসেনের বক্তব্য নিতে তার ভাড়া বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি| প্রতিবেশীরা জানান ঘটনার পর তিনি গাঢাকা দিয়েছেন|
এবিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এঘটনায় একটি অভিযোগ হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে|