সম্প্রতি ২৫ মে, ২০২৬ রোজ সোমবার সাপ্তাহিক “এশিয়া বার্তা” পত্রিকায় প্রকাশিত একটি সংবাদে আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য প্রকাশ করা হয়েছে, তার বিরুদ্ধে আমি তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি|
আমি মাহমুদুল হাসান সুমন, দোহার প্রেসক্লাবের সদস্য এবং কয়েকটি জাতীয় ˆদনিকের দোহার প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন যাবৎ পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করে আসছি|
গত ২৪ মে দুপুর ১২:৪১ মিনিটে একটি রবি ন¤^র থেকে আমার ব্যবহৃত মোবাইলে ফোন করে একটি ধর্ষণ চেষ্টা সংক্রান্ত ঘটনার সংবাদ কাভারের অনুরোধ জানানো হয়| সে সময় ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় আমি আমার পক্ষে ˆদনিক আজকের পত্রিকার প্রতিনিধি এবং দোহার প্রেসক্লাবের সাংবাদিক শরীফ হাসানকে ঘটনাস্থলে পাঠাই|
তিনি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ করেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন| কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে, পরবর্তীতে ২৫ মে বিকালে এশিয়া বার্তার এক প্রতিনিধি ফোন করে আমাকে প্রশ্ন করেন যে আমি কি ঘটনাটি বিচার করার বা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছি কি না?
আমি সুস্পষ্টভাবে তাকে জানাই যে, আমি ব্যক্তিগতভাবে ঘটনাস্থলে যাইনি এবং আমার পক্ষে সাংবাদিক শরীফ হাসান পেশাগত দায়িত্ব পালন করেছেন মাত্র| এরপরও সাপ্তাহিক “এশিয়া বার্তা” পত্রিকায় ঘটনাটি বিকৃত, বিভ্রান্তিকর ও নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে; যা সম্পূর্ণরূপে অসাংবাদিকসুলভ, বিদ্বেষমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত|
আমি স্পষ্টভাবে ঘোষণা করছি যে, উক্ত ঘটনার সঙ্গে আমার কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই| এমনকি বাদী-বিবাদী কেউই আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না এবং ঘটনাস্থলেও আমাকে দেখেননি| সাংবাদিক শরীফ হাসানও সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছেন মাত্র|
একই সাথে, যেহেতু আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এবং আমার সাথে অভিযোগকারী বা অভিযুক্ত কারো সাথেই কথা হয়নি, তারা আমাকে চিনে না, আমিও তাদেরকে চিনি না—তাই, বিষয়টি মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর এবং সাংবাদিকতার নীতি বিরুদ্ধ কাজ| আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম কর্তৃপক্ষকে অনতিবিল¤ে^ এই মিথ্যা ও মানহানিকর তথ্যগুলো প্রত্যাহার করে, সঠিক সংবাদ পরিবেশন করে এবং ভুল ¯^ীকার করার আহ্বান জানাচ্ছি| অন্যথায়, আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব|
আমি প্রকাশিত সংবাদের বিভ্রান্তিকর ও মিথ্যা অংশসমূহের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানাচ্ছি|
প্রতিবাদকারী,মাহমুদুল হাসান সুমন| সদস্য, দোহার প্রেসক্লাব, দোহার প্রতিনিধি, দৈনিক দেশ বর্তমান, Global Nation
Staff correspondent: news39.net
প্রতিবেদকের বক্তব্য:
গত ২৫ মে ঢাকার দোহার উপজেলার চর জয়পাড়া এলাকায় গৃহবধুকে ধর্ষণের চেষ্টা নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সেটি উভয় পক্ষের বক্তব্য নিয়ে প্রকাশিত হয়েছে| ভূক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে তাদের বরাত দেয়া হয়েছে| সংবাদে কোথাও মাহমুদুল হক সুমনের উপস্থিতি উল্লেখ করা হয়নি| বরং তিনি পরোক্ষভাবে ঘটনা সমাধানের চেষ্টা করেন| এছাড়া তিনি আরও বলেন, তাকে ফোন দেওয়ার পর শরিফ হাসান নামে এক সাংবাদিককে পাঠান বলে বক্তব্যে উল্লেখ করেন| কিন্তু শরিফ হাসান বা মাহমুদুল হাসান সুমন এই ঘটনার কোনো সংবাদ প্রকাশ করেনি| সংবাদে আত্মপক্ষ সমর্থনে মাহমুদুল হাসানের বক্তব্য হুবুহু প্রকাশ করা হয়েছে|