দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ রিপন (৩৫) কে আটকের পর নানা নাটকের জন্ম হয়েছে। দোহার থানা ওসি আবু বকর সিদ্দিক আটকের বিষয়টি স্বীকার করলেও খুঁজে পাওয়া যায়নি আসামীকে।
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শুক্রবার রাতে ডাইয়ারকুম এলাকা থেকে রিপনকে আটকের পর তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেখালেও সেখানে রেজিস্টারে কোনো তথ্য দেখাতে পারেনি হাসপাতাল কতৃপক্ষ। এদিকে রাতেই আটক রিপনকে দোহার জেনারেল হাসপাতালে নিয়ে যায় পুলিশের এস আই আশ্রাফুল এমন তথ্য পেয়ে দোহার জেনারেল হাসপাতালে গিয়েও এই নামে কোনো রোগী নেই বলে জানায় হাসপাতালের পরিচালক নাজমূল হোসেন।
এদিকে এস আই আশরাফুল জানান, রিপনকে আটক করা হয়েছে, তিনি বলেন এব্যাপারে ওসির সাথে কথা বলুন।
এবিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিকের কাছে আবারও আসামীর অবস্থান জানতে চাইলে তিনি জানান দোহার জেনারেলেই আসামী রয়েছে। কিন্তু আবারও সেখানে গিয়ে আসামী শেখ রিপনকে পাওয়া যায়নি।
এদিকে এমন ঘটনায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে সচেতন মহল ও বিএনপি নেতাকর্মীদের মাঝে।
এবিষয়ে ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে জানতে তার মোবাইলে একাধিক ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।