দোহার (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের রাধানগর এলাকায় গত ২৩ সেপ্টেম্বর বাবার বাড়িতে এসে আত্মহত্যা করেন মারুফা(২০) নামে এক গৃহবধু। এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়। এদিকে ঘটনার এক সপ্তাহ পর সালিশি করেন ঐ এলাকার প্রভাবশালীরা। এর আগে বিষয়টি সমাধানের নামে মারুফার শশুর আবুল কালামের কাছে ৫০ হাজার টাকা দাবি করে লোক পাঠান সালিশির কয়েকজন। বিষয়টি নিশ্চিত করেন তার শ্যালক বাবু। পরে উভয়পক্ষকে নিয়ে সালিশি করেন স্থানীয় বিচারকরা। এদিকে এমন ঘটনার সমালোচনার সৃষ্টি হয় রাধানগর এলাকার বাসিন্দাদের মাঝে।
খোঁজ নিয়ে আরও জানা যায়, বিচারের পর টাকার বিষয়ে কাউকে কিছু না বলতে চাপ দেন বিচারকদের কয়েকজন। তবে সালিশিতে কয়েকজন বিএনপি নেতার উপস্থিতির কথা জানা গেলেও তাদের নাম প্রকাশে অপরগতা প্রকাশ করেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
স্থানীয়রা জানান, স্পর্শকাতর বিষয়ে কারো বিচারের সুযোগ নেই। একমাত্র সরকারী নিয়ম অনুযায়ী কিছু কিছু বিষয় গ্রাম্য আদলাতে সালিশি হতে পারে। কিন্তু সরকারের আইন ভঙ্গ করে এভাবে সালিশির কোনো সুযোগ নেই।
এবিষয়ে অভিযোগকারী বাবু বলেন, আমার দুলাভাই কালামের কাছে আজ সকালে ৫০ হাজার টাকা চেয়েছে বিচারকদের এক প্রতিনিধি। এনিয়ে তারা কি বিচার করবে আমি জানিনা। তাবে এব্যাপার ভূক্তভোগী আবুল কালাম প্রথমে কথা বলতে চাইলেও পারে সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি।
এদিকে একইদিন বিলাসপুরে সালিশি শেষে আত্মহত্যা করেন আবুল কালাম নামে অপর এক ব্যক্তি।
এবিষয়ে দোহার থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এনিয়ে বিচারের কোনো সুযোগ নেই। ঘটনার সত্যতা পেলে জরিতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।