1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল!

  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা এলাকায় সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ইতোমধ্যে উত্তর বাহ্রা খাল ভরাট করে তৈরি করা হয়েছে চলাচলের রাস্তা। এখন সেই রাস্তার দুই পাশে একের পর এক জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে একের পর এক স্থাপনা। এতে দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে স্থানীয়দের চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তাটি।
স্থানীয়রা জানান, একসময় উত্তর বাহ্রা খাল দিয়ে পানি চলাচল করলেও পরবর্তীতে খালটি ভরাট করে রাস্তা তৈরি করা হয়। বর্তমানে সেই রাস্তার জায়গাও ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে। সর্বশেষ বুধবার স্থানীয় বাসিন্দা শাহিনুর রহমান রাস্তার পাশের খালের জায়গা দখল করে দেয়াল নির্মাণ শুরু করেছেন। এনিয়ে নিয়ে এলাকায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বুুধবার সন্ধ্যায় সরজমিনে গিয়ে দেখা যায়, খালের জায়গায় দখল করে পাঁকা দেয়াল নির্মাণ কাজ করা হচ্ছে। এসময় নির্মাণ শ্রমিকদের না পেলেও কথা হয় অভিযুক্ত শাহিনুর রহমানের সাথে। প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন খালের জায়গা দখলের কথা।
শাহিনুর রহমান বলেন, “শুধু আমি না, অনেকেই খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছে।” এসময় তিনি গণমাধ্যম কর্মীদের নিয়ে ঘুরে ঘুরে দখলকৃত বিভিন্ন স্থাপনা দেখান।
স্থানীয় বাসিন্দারা জানান, “আগে খাল ছিল, পরে সেটি ভরাট করে রাস্তা করা হয়েছে। এখন রাস্তার জায়গাও যদি দখল হয়ে যায়, তাহলে সাধারণ মানুষের চলাচলের সমস্যা হবে। বিভিন্ন সময় দখল হতে হতে এখন অনেক জায়গায় সরু হয়ে গেছে। এভাবে দখল চলতে থাকলে ভবিষ্যতে রাস্তাও থাকবে না।”
ক্ষোভ প্রকাশ করে অনেকে বলেন, “একজন দখল করার পর অন্যরাও একইভাবে জায়গা দখল করছে। দীর্ঘদিন ধরে রাস্তার দুই পাশে দখল চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় দখলদাররা আরও উৎসাহিত হচ্ছেন। এতে শুধু চলাচলের সমস্যা নয়, ভবিষ্যতে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ বড় যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত নজরদারি করলে এভাবে সরকারি জায়গা দখল করা সম্ভব হতো না।”
এলাকাবাসীর অভিযোগ, খালের বিভিন্ন অংশে দখল থাকলেও দীর্ঘদিন ধরে তা উচ্ছেদে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। ফলে দখলদাররা একের পর এক স্থাপনা নির্মাণের সুযোগ পাচ্ছেন। দ্রুত রাস্তার সীমানা নির্ধারণ করে অবৈধ দখল উচ্ছেদ এবং নতুন করে দখল ও স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া অনুরোধ জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT