1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দোহারে সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দোহারে সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪২ বার পড়া হয়েছে
দোহারে সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদন: ঢাকার দোহার উপজেলায় আন্তঃজেলা সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার ও চুরিকৃত অটোগাড়ি উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তারের বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দোহার সার্কেল এর সিনিয়র পুলিশ সুপার মোঃ আশরাফল আলম এ তথ্য জানান।

গ্রেপ্তারকুতরা হলেন, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার কানাইকাঠি এলাকার মৃত ইসমাইল সরদারের ছেলে স্বপন সরদার (৪৬), বরিশাল জেলার মুলাদী উপজেলার লক্ষীপুর উপজেলার জয়নাল হাওলাদারের ছেলে মোঃ বাবুল হাওলাদার (৪৫), একই উপজেলার সোনামদ্দিন বন্দর এলাকার রহমান কাজীর ছেলে মোঃ কামাল কাজী (৪৬) ও মাদারীপুর জেলা শিবচর উপজেলার রাজারচর কাজী কান্দি উপজেলার মৃত হাকিম হাওলাদারের ছেলে মোঃ খোকন হাওলাদার।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধার সময় দোহার উপজেলার ডাইয়া গজারিয়া (মিজানগর) এলাকার মোঃ শেখ আনোয়ারের ছেলে মোঃ সুমন শেখ (৩২) তাহার ইজিবাইকটি চালানোর উদ্দেশ্যে বাহির হলে সন্ধ্যা অনুমান ০৫.১৫ টার সময় তিনি উপজেলার মুকসুদপুর সংলগ্ন ডাক বাংলো মোড়ে পদ্মা নদীর সংলগ্ন পাকা রাস্তার পাশে তাহার অটোগাড়ির ঘাড়ে তালাবন্ধ করে পদ্মা নদীর পাড়ে যায়।

পরে আনুমানিক ১৫ মিনিট পর আসিয়া দেখেন তাহার অটোগাড়িটি নাই। পরে আশপাশের এলাকা ও বিভিন্ন জায়গায় খোজাখুজি করেওা তাহার অটোগাড়িটি খুঁজে না পেয়ে ওই দিনই দোহার থানায় অজ্ঞাতনামা একটি অটোগাড়ি চুরি হওয়ার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন মোঃ সুমন শেখ ।

পরে এরই ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) মহোদয়ের নির্দেশে পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের দিক নির্দেশনায় দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম এর সরাসরি তত্ত¡াবধানে ও অপারেশন পরিকল্পনায় দোহার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুন অর-রশীদ দোহার থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

দোহার সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম বলেন, আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করে চোরাই অটোগাড়িটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারের পর আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এ সময় তাহাদের কাছে থেকে ২টি মাস্টার কি উদ্ধার করা হয়। যার দ্বারা যেকোন ইজিবাইক কয়েক সেকেন্ডের মধ্যে তালা খুলে চুরি করে নিয়ে যায়। অটোগাড়ি চুরির পর অটোগাড়ির যন্ত্রাংশ ঢাকার মোহাম্মদপুর ও কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে বিক্রয় করে বলে জানায় চোরচক্রের সদস্যরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীদের সাথে আরো কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT