1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ঝিনাইদহে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদের যোগদান - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ঝিনাইদহে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদের যোগদান

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭২ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করলেন বরিশাল জেলা থেকে আসা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদ। তিনি ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হিসাবে সোমবার বিকেলে যোগদান করেন। এ সময় পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে মেধাবি এই শিক্ষার্থী ২৮ তম বিসিএসের মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসাবে ২০১০ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলায়।
ইতিপূর্বে তিনি পুলিশ হেডকোয়াটার্স, রাজশাহী মেট্রো পলিটন ও সাতক্ষীরা জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এরই মাঝে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমুর্তি উজ্জল করে মিশন শেষে দেশে ফেরেন। পরে বরিশাল জেলার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে ঝিনাইদহে যোগদান করেন।
এই ব্যাপারে মোঃ আনোয়ার সাঈদ সাংবাদিকদের বলেন, ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশনা মোতাবেক এ জেলায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও মানুষের সেবা প্রদানের জন্য কাজ করে যাব। কোন ধরনের অবৈধ কাজ, অস্ত্র, মাদক, নাশকতা, সন্ত্রাস, জঙ্গিবাদসহ সকল প্রকার অপরাধ মূলক কর্মকান্ড রুখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT