1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
অপহরণ হওয়া শিশু জিনিয়া নারায়ণগঞ্জ থেকে জীবিত উদ্ধার অপহরণ কারী লুপা গ্রেফতার। - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

অপহরণ হওয়া শিশু জিনিয়া নারায়ণগঞ্জ থেকে জীবিত উদ্ধার অপহরণ কারী লুপা গ্রেফতার।

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৫ বার পড়া হয়েছে

আবু ইউসুফ নিজস্ব নিউজ রুম ঢাকা

অপহরণ হওয়া শিশু জিনিয়া নারায়ণগঞ্জ থেকে জীবিত উদ্ধার অপহরণ কারী লুপা গ্রেফতার।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করতো। ৭ দিন আগে শিশুটি টিএসসি এলাকা থেকে নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে ঢাবির টিএসসি এলাকা থেকে অপরিচিত দুই নারী জিনিয়াকে নিয়ে যায়। জিনিয়ার মা জানান, দুইজন নারীর সঙ্গে চটপটি খেয়েছে জিনিয়া। এর কিছুক্ষণ পর থেকে জিনিয়াকে আর পাওয়া যাচ্ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার প্রায় সবাই চিনে জিনিয়াকে। ফলে তার নিখোঁজ হওয়ার পর থেকে সব মহল আলোচনার ঝড় উঠে, আর তাৎক্ষণিকভাবে তৎপর হন পুলিশ সদস্যরা।

পুলিশের ধারাবাহিক প্রচেষ্টায় সাতদিন পর জিনিয়াকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয় নারায়ণগঞ্জ থেকে। পুলিশ জানায়, লুপা তালুকদার নামে এক নারীর কাছ থেকে জিনিয়াকে উদ্ধার করা হয়। সে জিনিয়াকে অপহরণ করে অসৎ উদ্দেশ্যে নিয়েছিল। অপহরণকারী লুপাকে দুই দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।

লুপা তালুকদার এক ঘৃনিত আওয়ামী নারী নেত্রী, যে নানা ভুয়া পরিচয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের থেকে শুরু করে বর্তমান লীগ সরকারের মন্ত্রী ও নেতাদের সাথে দহরম মহরম। দুস্থ সাংবাদিক হিসাবে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৫০,০০০ টাকার অনুদান নিয়েছেন লুপা, তালিকা বানিয়েছিলেন তৎকালীন তথ্য মন্ত্রী ইনু!

ছেলেদের মত পাঞ্জাবী পাজামার উপরে মজিব কোট লাগিয়ে মানুষের মনোযোগ আকর্ষণকারী লুপা নিজেকে পরিচয় দেয় আওয়ামী পেশাজীবী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক। কিন্তু এই নামে কি আওয়ামীলীগের কোনো সংগঠনের অস্তিত্ব আছে? বাস্তবে সে হলো একজন শিশু পাচারকারী। নূর নাজমা আক্তার লুপার বাড়ি পটুয়াখালি জেলার গলাচিপা উপজেলায়।

পুলিশ জানিয়েছে, লুপা পথ শিশুদের অপহরণ ও পাচার করতেন। তার বিরুদ্ধে নানাবিধ অপকর্ম, এমনকি খুনের মামলাও রয়েছে !!

শুধু তাই নয় লুপা একজন ভুয়া সাংবাদিক, এবং ভুঁইফোড় সংগঠন থেকে পদকও জুটিয়েছে। সে নিজের নাম লিখে ড. আলহাজ এন এন এ লুপা তালুকদার অগ্নি টিভির ব্যবস্থাপনা পরিচালক! এই টিভিটা কোথায় কেউ জানেন? কবি, সাহিত্যিক, সমাজেসেবক, ডক্টরেট কত পরিচয় লাগিয়েছে…. সব মিলিয়ে সে এক মস্তবড় ফ্রড লেডি সাহেদ।

প্রশ্ন হলো, এই রকম জঘন্য ক্রিমিনাল ও শিশু পাচারকারীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের কাছে পৌছে কিভাবে? দলটা এই জাতীয় লোকে ভর্তি! দেশের গোয়েন্দা সংস্থাগুলো, এত এত নিরাপত্তা বাহিনীর কাজটা কি? করোনা সার্টিফিকেট জালিয়াত শাহেদ, সাবরিনা এবং লুপারা যদি দুর্গম নিরাপত্তা ভেদ করে প্রধানমন্ত্রীর কাছে পৌছে যায়, তবে আর তার জীবন কিভাবে নিরাপদ থাকার কথা ভাবে?
খামাখাই কেনো মানুষকে দোষ দেয় এরা?

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT