1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বরিশােল ইলিশের আমদানি কম দাম উর্দমুখি। - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বরিশােল ইলিশের আমদানি কম দাম উর্দমুখি।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫০ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

এক সপ্তাহের বেশি সময় ধরে মৌসুমের সেরা ইলিশ আমদানি হয়েছে দক্ষিণাঞ্চলের মোকামগুলোতে। ফলে মোকামগুলো এখন সরগরম ইলিশের ক্রেতা-বিক্রেতার চাপে।সকাল থেকে শুরু করে রাত অব্দি জেলে-শ্রমিক, ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর থাকছে বরিশাল নগরের বেসরকারি মৎস্য অবতরণ কেন্দ্রটিও। কেউ স্বাস্থ্যবিধি মানছেন, আবার কেউ মানছেন না। ইলিশ ঘিরে আগ্রহের শেষ নেই কারো।

কেউ বলছেন আমদানি কমায় ৩/৪ দিন আগের থেকে বর্তমানে বাজারে ইলিশের দাম বেড়েছে। আবার কেউ বলছেন আমদানি তেমন একটা কমেনি, চাহিদা বেড়ে যাওয়ায় বাড়ছে ইলিশের দাম। তবে ৩/৪ দিনের ব্যবধানে যে দর বেড়েছে তা যতসামান্যই দাবি ব্যবসায়ীদের।

যদিও দর ঊর্ধ্বমুখী না হলে লোকসানের মুখ দেখতে হবে বলে দাবি জেলে ও ব্যবসায়ীদের। তবে ইলিশের আমদানি বর্তমানের চেয়ে আরো বাড়লে দরপতন আবারো ঘটবে বলে জানিয়েছেন তারা। আর রপ্তানির সুবিধা থাকলে মোকামে আমদানি হওয়া ইলিশ সংরক্ষণে বেগ পেতে হতো না বলে দাবি ব্যবসায়ীদের।

যদিও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। পাশাপাশি তিনি বলেন, সরকারের বেশ কিছু কার্যকর পদক্ষেপের কারণে দেশে ইলিশের উৎপাদন যেমন বেড়েছে, তেমনি আমদানিও বাড়ছে বাজারগুলোতে। ফলে দেশের সব পর্যায়ের মানুষ ইলিশ খেতে পারছে।

এদিকে বাজার ঘুরে দেখা যায়, সাগরের ইলিশের আমদানি থাকলেও নদীর ইলিশের আমদানি খুবই কম।

এর কারণ হিসেবে জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, এখন ডালা জো’র কারণে মাছের আমদানি কিছুটা কমেছে। আবার সাগরে যে সব ফিশিং বোট গেছে তারাও মাছ শিকার করে ফেরেনি। এসব কারণে দাম কিছুটা বেড়েছে। জোয়ার শুরু হলে আগামী সপ্তাহের রোববারের পর মাছের আমদানি বাড়বে এবং দরও কমবে।

পোর্টরোডের মৎস্য ব্যবসায়ী ইয়াসিন জানান, নদীর দেড় কেজি সাইজের প্রতি মণ ইলিশ ৪০ হাজার, কেজি সাইজের প্রতিমণ ৩২ হাজার, রপ্তানিযোগ্য এলসি সাইজ ২৯ হাজার, ভেলকা (৪শ থেকে ৫শ গ্রাম) সাইজ প্রতি মণ ২০-২১ হাজার এবং গোটলা সাইজ ইলিশ প্রতিমণ বিক্রি হয়েছে ১৪-১৫ হাজার টাকা মণ দরে। আর নদীর চেয়ে সাগরের ইলিশ কেজিপ্রতি ৫০ টাকা কমে বিক্রি হয়েছে। সেই হিসাবে নদীর থেকে সাগরের ইলিশ মণপ্রতি সাইজ অনুাযায়ী ২-৩ হাজার টাকা কমে বিক্রি হয়েছে।

কিন্তু গত ৩/৪ দিন আগে দেড় কেজি সাইজের প্রতিমণ ইলিশ ৩৬ হাজার, কেজি সাইজের প্রতিমণ ২৭-২৮ হাজার, রপ্তানিযোগ্য এলসি সাইজ (৬শ থেকে ৯শ গ্রাম) ২০-২২ হাজার, ভেলকা (৪শ থেকে ৫শ গ্রাম) সাইজ প্রতিমণ ১৪-১৫ হাজার এবং গোটলা সাইজ ইলিশ প্রতিমণ বিক্রি হয়েছে ৯-১০ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আড়তদার মো. নাসির উদ্দিন।

এই দুই ব্যবসায়ীর মতে, নদীর ইলিশেরব ব। আমদানি কম থাকলেও স্থানীয় পর্যায়ের ক্রেতাদের মধ্যে এর চাহিদা বেশি। এ কারণে নদীর লোকাল মাছের দামও বেশি। আবার সাগর-নদী মিলিয়ে এলসি সাইজের মাসের চাহিদাও বেশি

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT