1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
শাজাহানপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী। - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

শাজাহানপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী।

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৭ বার পড়া হয়েছে

মোঃ মিজানুর রহমান মিলন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে এক স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশিক খান। সেই সাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই স্কুল ছাত্রীর বাবার ৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন।এ ঘটনায় স্হানীয়দের মাঝে বাল্য বিবাহ নিরোধ আইনের বিষয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। জানা গেছে,বাল্য বিয়ের বিষয়ে ৯৯৯ – এ ফোন পেয়ে গত ১১ সেপ্টেম্বর শুক্রবার বাদ জুম্মা উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ বি-ব্লক এলাকায় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর স্থানীয়দের মাঝে সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ আশিক খান সেখানে উপস্থিত হন।বাল্য বিয়ের আয়োজনের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্কুল ছাত্রীর পিতা আব্দুস সালাম (৫০) কে আটক করা হয়। পরে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েকে বিবাহ দিবেন না এমন মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। অপরদিকে ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি জানতে পেরে বর পক্ষ বিয়ে বাড়িতে আসেনি বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT