1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
উজিরপুরে সন্ত্রাসী নিয়ে খাস জমি দখল করলেন ইউপি চেয়ার ম্যান। - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

উজিরপুরে সন্ত্রাসী নিয়ে খাস জমি দখল করলেন ইউপি চেয়ার ম্যান।

  • প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১৬ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

ভূমিহীন কয়েকটি পরিবারের নামে বন্দোবস্ত থাকা খাসজমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির ও তার ভাতিজা লিটু কাজীর বিরুদ্ধে। পাশাপাশি ওই জমি সংলগ্ন ধামুরা খালে মাটি ও বালু ফেলে ভরাট করে কয়েক শতাংশ জমি দখলের অভিযোগ রয়েছে চেয়ারম্যান ও তার ভাতিজার বিরুদ্ধে।

খাসজমি বন্দোবস্ত পাওয়া ভূমিহীন মোজাম্মেল হক ভান্ডারী (৭৫), মাসুদ হাওলাদার (৫৫), গঞ্জর আলি হাওলাদার (৭০), বিল্লাল হোসেন (৬৩), বাবুল হাওলাদার (৫০) ও ফজুলল হক হাওলাদার (৫০) জানান, উপজেলার শোলক ইউনিয়নের ধমুরা বন্দর সংলগ্ন খালপাড় এলাকায় বন্দোবস্ত পাওয়া খাসজমিতে তারা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। বছর খানেক আগে থেকে ওই খাস জমি দখলের চেষ্টা করে আসছেন চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির ও তার ভাতিজা লিটু কাজী। কয়েকবার তারা লোকজন নিয়ে জমি দখলের চেষ্টাও চালান। তবে স্থানীয় লোকজনের বাধার মুখে তারা দখল নিতে ব্যর্থ হন। চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির ও তার ভাতিজা লিটু কাজী এরপর এলাকায় বলে বেড়ান ৭ শতাংশ খাস জামি তারা ভূমিহীনদের কাছ থেকে টাকা দিয়ে কিনেছেন।

ভূমিহীন মোজাম্মেল হক ভান্ডারী ও মাসুদ হাওলাদার বলেন, গত ২৮ আগস্ট রাতের আঁধারে হুমায়ুন কবির ও তার ভাতিজা লিটু কাজী ২০-২৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে ৭ শতাংশ খাস জামি দখল করে সীমানা প্রাচীর নির্মাণ করেন। ভাড়াটে সন্ত্রাসীদের হাতে রামদা, চাপাতি, লোহার রড থাকায় তখন স্থানীয় কেউ বাধা দিতে সাহস পায়নি। এরপর সেখানে দোতলা ভবন নির্মাণের কাজ শুরু করা হয়। শধু তাই নয়, খালের পানি ব্যবহারের জন্য একটি ঘাট ছিল যেখানে প্রতিদিন অর্ধশতাধিক মানুষ গোসল করতেন। ঘাটটি কাপড় ধোয়াসহ বিভিন্ন কাজে ব্যবহার করতেন স্থানীয় বাসিন্দারা। জমি দখলের পর ওই ঘাটটিও ভেঙে ফেলা হয়েছে।

মোজাম্মেল হক ভান্ডারী ও মাসুদ হাওলাদার বলেন, খাস জমি দখলের ঘটনায় তারা সম্প্রতি চেয়ারম্যান ও তার ভাতিজার বিরুদ্ধে বরিশাল অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট (এডিএম) আদালতে মামলা করেছেন। তারা ন্যায় বিচারের অপেক্ষায় আছেন।

শোলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হুমায়ুন কবির বলেন, ধমুরা বন্দর সংলগ্ন খালপাড় এলাকায় রহিম শরীফসহ ২ জন ব্যক্তির কাছ থেকে তিনি (কাজী হুমায়ুন কবির) ও তার ভাতিজা ৭ শতাংশ জমি কিনেছেন। জমির দলিল পত্র তার কছে রক্ষিত আছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এ কারণে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। ধমুরা বন্দর সংলগ্ন খালপাড় এলাকার কয়েকজনকে দিয়ে তার বিরুদ্ধে জমি দখলের ঘটনা সাজিয়ে অপপ্রচার চালাচ্ছেন।

উপজেলার ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) জয়দেব চক্রবর্তী জানান, ভূমিহীনদের বন্দোবস্ত দেয়া কোনো জমি ক্রয়-বিক্রয় আইনসম্মত নয়। তাছাড়া খালের সম্পত্তি সরকারি। এই সম্পত্তি কী করে দখল হয়। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT