1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ফ্লাইওভারের নিচে ব্লক বসানো ও সড়ক প্রস্ততকরণ কাজ পরিদর্শনে মেয়র লিটন - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ফ্লাইওভারের নিচে ব্লক বসানো ও সড়ক প্রস্ততকরণ কাজ পরিদর্শনে মেয়র লিটন

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৩৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার মোঃ রিয়াজ চৌধুরী রাজশাহী

রাজশাহী মহানগরীর বুধপাড়া এলাকায় নির্মিত ফ্লাইওভারের নিচে ব্লক বসানো এবং মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়ক ফোরলেনে উন্নীতকরণ কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সোমবার দুপুরে এসব কাজ পরিদর্শন করেন মেয়র। এ সময় মেয়র কাজের অগ্রগতিসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন ও তদারকি করেন।
১৮৯ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে রাজশাহী মহানগরীর রাজশাহী-নওগাঁ প্রধান সড়ক হতে মোহনপুর-রাজশাহী-নাটোর সড়ক পর্যন্ত পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় আলিফ লাম মীম ভাটার মোড় হতে ছোট বনগ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর হয়ে চৌদ্দপায়া হয়ে বিহাস পর্যন্ত ৬ দশমিক ৭৯৩ কিলোমিটার ৪ লেন সংযোগ সড়ক নির্মাণ কাজ করা হচ্ছে। প্রকল্পটির আওতায় ফ্লাইওভার নির্মাণ কাজ শেষ হয়েছে। এখন ফ্লাইওভারের পাশে ব্লক বসানো ও সড়কের কিছু অংশের কার্পেটিং কাজ চলমান রয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় সড়কের দুই পাশে ফুটপাথ, ১টি ব্রীজ, ৮টি কালভার্ট, আইল্যান্ড, ট্রাফিক কাঠামো ইত্যাদি নির্মাণ করা হয়েছে। স্বল্প সময়ের মধ্যে নির্মিত সড়কটি আনুষ্ঠানিকভাবে চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এই সড়কের কারণে মহানগরীর ক্রমবর্ধমান যানজট পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি সাধিত হচ্ছে। একই সাথে প্রকল্প এলাকায় আবাসনসহ আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন শুরু হয়েছে।
প্রকল্পের কাজ পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ, ঠিকাদারী প্রতিষ্ঠান রিথিন এন্টারপ্রাইজের কর্ণধার তৌরিদ আল মাসুদ রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
অন্যদিকে মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন মেয়র খায়রুজ্জামান লিটন। ২ কোটি ৮১ লাখ ১০ হাজার ৮৪৮ টাকা ব্যয়ে মনিচত্বর থেকে সদর হাসপাতাল পর্যন্ত ফোরলেন সড়ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর ও ফুটপাত নির্মাণ করা হচ্ছে। একইসময়ে নির্মাণ হচ্ছে ড্রেনও। প্রকল্পের কাজ আগামী ২০২১ সালের মার্চে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT