1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সালথায় জাকের পার্টির ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

সালথায় জাকের পার্টির ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৪৫ বার পড়া হয়েছে

মহসিন মিজবাহ
সালথা (ফ‌রিদপুর)
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় আর‌বী ৭ই সফর বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের মহা পবিত্র ফাতেহা শরীফ উপলক্ষে জাকের পার্টির মিশন ও ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জাকের পার্টি ও এর সকল অঙ্গ সংগঠ‌নের আ‌য়োজ‌নে আজ মঙ্গলবার বিকাল ৪টায় সালথা মাল্টি পারপাস অডিটোরিয়ামে এই মিশন ও ভি‌ডিও কনফা‌রেন্স অনু‌ষ্ঠিত হয়। এসময় ভিডিও কনফারেন্সে নেতাকর্মীদের সাথে কথা বলেন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ও জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. খাজা সায়েম আমীর ফয়সল।

উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ ছরোয়ার হোসেন বাচ্চু মিয়ার সভাপতিত্বে মিশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালথা উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, জাকের পার্টি ওলামাফ্রন্ট ফরিদপুর বিভাগীয় সভাপতি মাওলানা মোঃ রইছ উদ্দিন, সদর উপজেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক আঃ কুদ্দুছ, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, সাংগঠনিক সম্পাদক সোনা মিয়া, উপজেলা ছাত্রফ্রন্টের সভাপতি শাহরিয়ার জুয়েল, সাংগঠণিক সম্পাদক আবুল বাসার, মকিবুল ইসলাম প্রমূখ।

ভিডিও কনফারেন্সে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, জাকের পার্টি আল্লাহু ও রসুল (সাঃ) এর পার্টি। জাকের পার্টি বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান হুজুরের পার্টি। জাকের পার্টি নূহের তৈরি। ধনী লোক কখনও জাকের পার্টি করে না। জাকের পার্টি করে গরীব দুখী মানুষ। যত মহা বিপদ আসুক না কেন, জাকের পার্টির পতাকাতলে যারা থাকবে তাদের আল্লাহু হেফাজত করবেন। সবাই জাকের পার্টির পতাকা তলে সমবেত থাকবেন। এমন একদিন আসবে, সেদিন পৃথিবীতে কোন ঘুষ-দূর্ণীতি, অন্যায়-অত্যাচার, পাপাচার থাকবে না। সেদিন সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড়বে।

মহসিন মিজবাহ
সালথা ফরিদপুর

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT