1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ভারি বৃষ্টিপাত প্রভাবে বাগমারা পানচাষিদের ব্যাপক ক্ষতি - এশিয়া বার্তা
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ভারি বৃষ্টিপাত প্রভাবে বাগমারা পানচাষিদের ব্যাপক ক্ষতি

  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯৫ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর বাগমারা উপজেলায় ভারি বৃষ্টিপাতের প্রভাবে পান চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। পান চাষীদের কয়েক শ পান বরজ পানিতে তলিয়ে গেছে। এতে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। একমাত্র উপার্জনের জায়গা বন্যায় তলিয়ে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অনেক কৃষক।

রাজশাহীর বাগমারা উপজেলার ৬ নং শ্রীপুর ইউনিয়নে শ্রীপুর হাজিপাড়া গ্রামে ভারি বৃষ্টিপাতের প্রভাবে পানচাষিদের ব্যাপক ক্ষতি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুই পৌরসভা এলাকায় ১৫৫০ হেক্টর জমিতে পানের চাষাবাদ করা হয়। অনেক ইউনিয়নে কৃষকদের উপার্জনের একমাত্র পথ হলো পান বরজ।

শ্রীপুর গ্রামের পানচাষী আমজদ হোসেন বলেন, তার পানবরজ ভারি বৃষ্টি পাতের প্রভাবে কিছুক্ষনের মধ্যেই তলিয়ে যায়।

তিনি আরও বলেন,আমজাদ হোসন, বলেন যে পরিমাণ শ্রমিকের টাকা দিয়ে পান বরজ থেকে পান সংগ্রহ করে বাজারে নিয়ে যাচ্ছি বিক্রির পর লাভের দেখা মিলছেনা।

একই গ্রামের রহিদুল, বাচ্চু, শওকাত আলী, মন্টু,আফছার,আব্বাস,রফিক,রশিদসহ প্রায় ৫০ টি কৃষকের পান বরজ তলিয়ে গেছে।

ক্ষতিগ্রস্থরা জানান, পান বরজ তলিয়ে যাওয়ায় পানিতে নেমেই অধিক পরিশ্রমে পান সংগ্রহ করে বাধ্য হয়েই বাজারজাত করতে হচ্ছে। অনেকেই আত্বীয়-স্বজন এনে পান সংগ্রহের কাজে লাগিয়েছেন। পানিতে থেকে নষ্ট হয়ে যাচ্ছে পান।

এদিক থেকেও আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে জানান তিনি। অনেক কৃষক জমি বর্গা নিয়ে পান বরজ স্থাপন করে দিশেহারা হয়ে পড়েছেন। সংসার পরিজন নিয়ে চরম বেকায়দায় পড়েছেন বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT