1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
রামেক হাসপাতালে এবার রোগী নিজেই লাঞ্ছিত, দিলেন মুচলেকা - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

রামেক হাসপাতালে এবার রোগী নিজেই লাঞ্ছিত, দিলেন মুচলেকা

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ১৪৩ বার পড়া হয়েছে

রাজশাহী জেলাপ্রতিনিধি:

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে মুচলেকা আদায়ের ঘটনার রেস কাটেনি। এরই মধ্যে এবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসাধীন এক রোগী লাঞ্ছিত হলেন। ইন্টার্ন চিকিৎসকরা তার কাছ থেকে জোর করে মুচলেকা আদায় করেছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী এই রোগীর নাম মামুনুর রশীদ রিপন। পেশায় তিনি একজন শিক্ষক। নগরীর বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক তিনি। শারীরিক সমস্যা নিয়ে বৃহস্পতিবার রামেক হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছেন তিনি। আনসার সদস্যদের দিয়ে তাকে পেটানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভর্তির পর তিনি কোন চিকিৎসা পাননি। একজন নার্সকে বিষয়টি জানিয়েছিলেন। এ কারণে শুক্রবার একজন চিকিৎসক ওয়ার্ডে গেলে তিনি তাকে জানান যে তারও একজন বন্ধু চিকিৎসক। আর এ কথা শুনেই ওই চিকিৎসক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ইন্টার্ন চিকিৎসকদের ডেকে আনেন। ইন্টার্নরা ডাকেন আনসার সদস্যদের। তারা ওই শিক্ষকের গায়ে হাত তোলেন।

শিক্ষক রিপন জানান, আমি একজন রোগী। সেখানে আমাকেই যদি মারধর করা হয় তাহলে এটা কোন হাসপাতাল? এসব দেখার কী কেউ নেই? তিনি জানান, মারধরের পর উল্টো তার কাছ থেকেই মুচলেকা নেয়া হয়েছে। মুচলেকার কাগজে লেখা ছিল- রিপন চিকিৎসকদের সঙ্গে অশ্লীল ও অসাদাচরণ করেছেন। স্বাক্ষর করতে না চাইলে জোর করে মুচলেকার কাগজে তার টিপসই নেয়া হয়েছে। এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ গ্রহণের কথা ভাবছেন বলেও জানান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান ফোন ধরেন না। তিনি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন না। হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, তিনি বিষয়টি এখনও জানেন না। তিনি এ ব্যাপারে খোঁজখবর নিয়ে দেখবেন বলেও জানান।

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর হাসপাতালে বিনাচিকিৎসায় একজন মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু হয়। মুক্তিযোদ্ধার সন্তান এর প্রতিবাদ করেন। এ সময় তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়। মারধর করা হয় মুক্তিযোদ্ধাকেও। এ নিয়ে আন্দোলনে নামেন রাজশাহীর মুক্তিযোদ্ধারা। মাঠে নামে সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদও। পরে ওই মুক্তিযোদ্ধা তিন দুই ইন্টার্ন চিকিৎসকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। এরপর জেলা প্রশাসক উভয়পক্ষের মিমাংসা করে দেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT