1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জে এশিয়ান টিভির সাংবাদিক এমএ আজিজ সেলিমকে হত্যার হুমকি: থানায় জিডি - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জে এশিয়ান টিভির সাংবাদিক এমএ আজিজ সেলিমকে হত্যার হুমকি: থানায় জিডি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৮ বার পড়া হয়েছে

এইচ অার রুবেল :: সংবাদ প্রকাশের জেরে এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি এম এ আজিজ সেলিমকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

এম এ আজিজ সেলিম এশিয়ান টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সৎ ও নিষ্ঠার সহিত দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি হবিগঞ্জ জেলা রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক।

সাধারণ ডায়েরিতে এম এ আজিজ সেলিম উল্লেখ করেন, অফিস অ্যাসাইনমেন্টের কাজ সম্পন্ন করতে লাখাই উপজেলার মুড়াকড়ি গ্রামের তৌহিদ মহুরীর জাল দলিল, সরকারি ভূমি রেজিস্ট্রিসহ নানা অনিয়মের তথ্য সংগ্রহ করে গত ১২ সেপ্টেম্বর “হবিগঞ্জে এক স্কুল শিক্ষিকার সম্পত্তি দীর্ঘদিন ধরে দখল রাখার অভিযোগ তৌহিদ মুহুরীর বিরুদ্ধে” শিরোনামে এশিয়ান টিভির বিকাল ৫টার সংবাদে একটি প্রতিবেদন প্রথম পর্ব হিসেবে প্রকাশ করেন। সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়। । উক্ত প্রতিবেদনটি তৌহিদ মুহুরির লোকজনের নজরে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ঐ প্রতিবেদক এমএ আজিজ সেলিমকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে হত্যার হুমকি দেয়া হয়। এমনকি তার ব্যক্তিগত ম্যাসেঞ্জারেও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে তৌহিদ মুহুরীর লোকজন।

তিনি জিডিতে আরও উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম Mahid hasan, Mohoshin Mia, Imrahim Khan, মাটির ঘর মাটির ঘর নামক বিভিন্ন ফেইসবুক আইডি থেকে অশালীন ভাষায় তাকে গালমন্দ করেন এবং শেয়ারও করে আসছেন। অথচ এশিয়ান টিভিতে প্রকাশিত আমার প্রতিবেদনে অকাট্য প্রমাণসহ উপস্থাপন করা হয়েছে।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি সাংবাদিকদের মাঝে জানাজানি হলে ক্ষোভের সৃষ্টি হয়।

সাংবাদিক এম এ আজিজ সেলিম জানান, আমি তৌহিদ মুহুরীর সকল অনিয়মের তথ্য সংগ্রহ করে নিউজ করি৷ এমন সত্য নিউজে ক্ষীপ্ত হয়ে আমাকে বিভিন্ন লোক দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রাননাশের হুমকী ও আমার ফেইসবুক আইডিতে অশ্লীল ভাষায় মন্তব্য করা হচ্ছে৷ বর্তমানে আমি নিরাপত্তাহীন হয়ে থানায় জিডি করেছি।

হবিগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিকরা বলেন, সংবাদ প্রকাশের জের ধরে হুমকি দেয়ার ঘটনা ন্যক্কারজনক। আমরা এ

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দ্রুত হুমকিদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT