1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ১৮৬ বার পড়া হয়েছে

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়াঃ

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামী লীগের নতুন কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সহ-সভাপতি শেখ শুকুর আলী, টুঙ্গিপাড়া, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, বর্নি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্নি ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম (বাদশা) সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বেগম ফজিলাতুন্নেসা মুজিবের জেষ্ঠ্য সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গােপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন । রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে ছাত্রজীবন থেকে প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন তিনি। জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা , বিচক্ষণতা , গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবােধ দিয়ে তিনি শুধু দেশেই নন, বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দেশ ও জাতি গঠনে নিজেকে নিয়ােজিত রেখেছেন । আমরা তার রাজনৈতিক অভিজ্ঞতা , প্রশাসনিক দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই । সেই সাথে তার দীর্ঘায়ু কামনা করি।
এর আগে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT