1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বরিশাল ভাড়া বাসা থেকে জুলন্ত লাশ উদ্বার। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বরিশাল ভাড়া বাসা থেকে জুলন্ত লাশ উদ্বার।

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২১৮ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

ভাড়া বাসা থেকে গৃহবধূ তিশা কর্মকারের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল নগরীর হাসপাতাল রোড এলাকার কর্মকার ভবনের তৃতীয় তলায় ঘটনাটি ঘটেছে।

এদিকে আত্মহত্যা বলে প্রচার চালিয়ে শনিবার দিনভর বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হলেও বিকেলে জানাজানি হয়।

তিশা কর্মকার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার বাশতলা গ্রামের সুকদেব কর্মকারের মেয়ে। তিন বছর পূর্বে পারিবারিকভাবে বাপ্পীর সাথে তিশার বিয়ে হয়।

খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিশার শরীরে আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ। আটক করা হয় অভিযুক্ত স্বামী বাপ্পী কর্মকারকে।

বাপ্পী ও তার পরিবারের দাবি, তিশা আত্মহত্যা করেছে। আত্মহত্যা বলে তারা জোরেসোরে প্রচার চালিয়ে আসছে বলে জানান প্রতিবেশীরা।

আটককৃত বাপ্পী জানান,গত শুক্রবার রাতে বাথরুম থেকে বের হওয়ার পর তিশাকে ফ্যানের সাথে ঝুলতে দেখে দ্রুত নামিয়ে আনি। নামানোর পরপর বুঝতে পারি তিশার আর বেঁচে নেই। এ সময় বাসায় আমার বোন রাখিও উপস্থিত ছিলেন। সেও বিষয়টি দেখেছে। এরপর তিশার পরিবারকে বিষয়টি জানানো হয়। কিন্তু আইন থেকে বাঁচার জন্য আমার বিষয়টি গোপন রাখার চেষ্টা করি।

বাপ্পী জোড়গলায় দাবি করেন, তার স্ত্রীকে হত্যা করা হয়নি। সে যে কোন কারণে ক্ষুব্ধ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে বাপ্পী ও তিশার পরিবার ওই ভবনে ভাড়া থাকেন। তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তবে কি কারণে এবং কিসের জন্য তাদের মধ্যে বাকবিতণ্ডা হতো সে বিষয়ে তারা তেমন কিছু জানা যায়নি।

তবে স্থানীয়দের ধারণা, যৌতুক নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বলে নিহতের পরিবার থেকে শুনেছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল জানান, তিশার হাতে ও গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী বাপ্পী কর্মকারকে আটক করা হয়েছে। তিশার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT