1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ব্রাহ্মণবাড়িয়া ডিজিটাল মামলায় জামিন পেয়েছে সাংবাদিক লিটন হোসাইন জিহাদ ও আর জে শাখাওয়াত। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ব্রাহ্মণবাড়িয়া ডিজিটাল মামলায় জামিন পেয়েছে সাংবাদিক লিটন হোসাইন জিহাদ ও আর জে শাখাওয়াত।

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ১৪০ বার পড়া হয়েছে

এস.এম অলিউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল নিরপত্তা আইনে আইপি চ্যানেল পথিকটিভির ব্যবস্থাপনা পরিচালক ও বার্তা প্রধান লিটন হোসাইন জিহাদ ও তার ছোট ভাই আর জে শাখাওয়াত এর বিরুদ্ধে দিপক চৌধুরী বাপ্পির ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার জামিন দিয়েছে উচ্চ আদালত।
৪ অক্টোবর রবিবার বিচারপতি এম এনায়েতুর রাহিম ও বিচারপতি মো: মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
উল্লেখ্য গত ১৫ জুন পথিকটিভিতে কর্মরত ক্রিয়েটরদের নিয়ে সাংবাদিকতার একটি প্রশিক্ষনের আয়োজন করে আইপি চ্যানেল পথিকটিভি। উক্ত অনুষ্ঠানে সাংবাদিকতার প্রাথমিক দিক নিয়ে আলোচনা করেন বিটিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু,প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আল আমিন শাহিন,প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো: রিয়াজ উদ্দিন জামি সহ গাজি টিভি ও যমুনা টিভির প্রতিনিধি
উক্ত প্রশিক্ষনকে কেন্দ্র করে কতিপয় ব্যক্তি কবি লিটন হোসাইন জিহাদকে ও পথিকটিভির প্রশিক্ষনে উপস্থিত সাংবাদিকদের বিরুদ্ধে মানহানিকর পোষ্ট দেয় ফেসবুকে।ইর্ষান্বিত হয়ে একটি চক্র লিটন হোসাইন জিহাদের নামে ফেইক আইডি খুলে বিভ্রান্তিরকর পোষ্ট প্রদান করে।
যদি এসব ফেইক আইডির বিভ্রান্তিমূলক পোষ্টের কারনে গত ২০ জুন লিটন হোসাইন জিহাদ সন্দেহ জনক একজনের নাম উল্লেখ করে কয়েকজনের বিরুদ্ধে একটি অভিযোগ পত্র ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা হয়।
ফেসবুকের ফেইক পোষ্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার প্রেসক্লাবের সদস্য সচিব দিপক চৌধুরী বাপ্পি মিথ্যা এবং প্রতিহিংসা মুলক একটি মামলা প্রদান করেন কবি লিটন হোসাইন জিহাদ ও ভিডিও ক্রিয়েটর আর জে শাখাওয়াত এর বিরুদ্ধে। এমনটাই জানিয়েছেন পথিকটিভির সাথে জড়িত কয়েকজন গণমাধ্যম কর্মী।

এ বিষয়ে জানতে চাওয়া হলে কবি ও সাংবাদিক লিটন হোসাইন জিহাদ বলেন,দিপক চৌধুরী বাপ্পি ও তার সহযোগীরা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী হওয়ার জন্য একটি গেইম হিসেবে আমার ও আর জে শাখাওয়াত এর বিরুদ্ধে এ মিথ্যা মামলাটি দায়ের করেন। এমন কি সাংবাদিকতার নিয়মের বাহিরে আমার বিরুদ্ধে বাজে শব্দ ব্যবহার করে বিভিন্ন অনলাইনে নিউজ করে, আমাকে সামাজিক ভাবে লাঞ্ছিত করেছে যা তথ্য প্রযুক্তি আইনে মামলা করার যোগ্যতা রাখে।
মামলার পরও পথিকটিভির সাথে জড়িতে বেশ কয়েকজন কে দিপক চৌধুরী বাপ্পি মোবাইলে মামলাতে জড়ানোর হুমকি দেয় যার অডিও রেকর্ডও আমাদের হাতে আছে।
আমি প্রশাসনের কাছে আবেদন করবো মামলাটির সঠিক তদন্ত করার জন্য তাহলে আমার বিরুদ্ধে উদ্দেশ্যমুলক ভাবে সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা পোষ্ট দিয়েছে তাদের নাটের গুরু বের হয়ে আসবে।
এ বিষয়ে কথা হয় বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নির্বাহী সভাপতি সৌমিত্র দেব এর সাথে তিনি বলেন প্রেসক্লাবের মতো দায়িত্বশীল প্রতিষ্ঠানের নাম ব্যবহারে করে একজন অলাইন উদ্যোক্তা ও সাংবাদিকের বিরুদ্ধে কিভাবে মামলা হয় আমার বুঝে আসে না। এটা স্পষ্ঠতই প্রতিহিংসা ছাড়া কিছুই নই। আমি বিষয়ে সঠিক তদন্তের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT