1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
স্বরূপকঠীর উপজেলা প্রশাসনের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ'র ইজারাদারের লিখিত অভিযোগ। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

স্বরূপকঠীর উপজেলা প্রশাসনের বিরুদ্ধে বিআইডব্লিউটিএ’র ইজারাদারের লিখিত অভিযোগ।

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১৪৯ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার

স্বরূপকাঠীতে বিআইডব্লিউটিএ’র মাত্র পাঁচ গজের মধ্যেই আলাদা খেয়া পারাপারের ঘাট নির্মাণ করায় উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ঘাট ইজারাদার। গতকাল স্বরূপকাঠী প্রেসক্লাব বরাবরে লিখিত এক অভিযোগে ইজারাদার জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক কৌরিখাড়া, মিয়ারহাট ও ছারছিনা লঞ্চঘাট তিনটি ২০২০-২০২১ অর্থ বছরে জন্য ইজারা নেয় মোঃ মাহমুদ কবির। বিআইডব্লিউটিএ’র নিয়ম অনুযায়ী উভয় পার্শে ৫০০ গজের মধ্যে লঞ্চঘাট ব্যাতিত অন্য কোন ঘাট বসানো যাবেনা তবে, ঘাট থেকে ৫০ গজ দূরত্ব হলে ইজারাদার প্রয়োজনে ঘাট বসাতে পারবেন কিন্তু নেছারাবাদ(স্বরূপকাঠী) উপজেলা প্রশাসন দীর্ঘ দিন ধরে ছারছিনা খেয়াঘাটের মাত্র ৫ গজের মাধ্যে এবং উত্তর কৌরিখাড়া লঞ্চঘাটের পাশেই নতুন করে অবৈধ ভাবে খেয়াঘাট নির্মাণ করায় মারাত্বক আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছেন ঘাট মালিক । এব্যাপারে নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন বলেন, আমরা নতুন করে লঞ্চঘাট বসাইনি। নদীর দুই পারের লোকজনের পারাপারের জন্য খেয়াঘাট বসানো হয়েছে। এবিষয়ে বিআইডব্লিটিএ’র বরিশাল অঞ্চলের যুগ্ন পরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ আজমল হুদা মিঠু সরকারের সাথে মুফোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছারছিনা ও উত্তর কৌরিখাড়া ঘাটের মাত্র পাঁচ গজের মধ্যে দুইটি ঘাট করা হয়েছে যা বিআইডব্লিটিএ’র আইনের সাথে সাংঘর্ষিক। নিয়মানুযায়ী আমাদের ঘাটের উভয় পার্শ্বের পাঁচশত গজের মধ্যে অন্যকোন সংস্থা বা ব্যাক্তি কোন ঘাট করতে পারবে না। আমার কাছে একটা লিখিত দরখাস্ত এসেছে আমি স্বরূপকঠীর এসিল্যান্ড(সহকারি কমিশনার, ভূমি) কে লিখিত ভাবে জানাব প্রয়োজনে ডিসি সাহেবকেও চিঠি দেব তারা যে ঘাট করেছে সেটা নিয়ম বহিঃর্ভুত। এঘাট করায় বিআইডব্লিউটিএ ক্ষতিগ্রস্ত হবে, ওখানে ঘাট নিয়ে সংঘর্ষ হলে তার দ্বায়ভার কে নেবে?

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT