1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ১৩১ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ মুকুল হোসেন

নানা কর্মসূচিতে রাজশাহীতে জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। সোমবার বিকেলে জাতীয় শ্রমিক লীগের রাজশাহী মহানগর আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের পাশে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।

র‌্যালিটি সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে কাদিরগঞ্জে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্ত ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নূর কুতুব আলম মান্নান। সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগের রাজশাহী মহানগরের সভাপতি বদরুজ্জামান খায়ের। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সোহেল।

কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, সাবেক উপ-প্রচার সম্পাদক মীর ইশতিয়াক আহম্মেদ লিমন, জাতীয় শ্রমিক লীগের মহানগরের সহ-সভাপতি ওয়ালি খান, মোতাহার হোসেন, আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ আলী মুনমুন, আয়নুল হক, মোজাহার হোসেন, রফিকুল ইসলাম জুয়েল, মেহেদী হাসান, সাংগঠিনক সম্পাদক সাইদুল ইসলাম রাজু প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT