1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বাগমারায় গাঁজাচাষী আঃ সালাম গ্রেপ্তার। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বাগমারায় গাঁজাচাষী আঃ সালাম গ্রেপ্তার।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ১৩৪ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ মুকুল হোসেন।

রাজশাহীর বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে আব্দুস সালাম (৩৮) নামের এক গাঁজাচাষীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালাম উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের সুজনপালশা গ্রামের মৃত- মহির উদ্দীন প্রামানিকের ছেলে। সে দীর্ঘদিন থেকে গাঁজাচাষ করে এলাকায় যুবকদের মাঝে বিক্রি করে আসছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। গ্রেপ্তারের পর পুলিশ তার পানবরজ থেকে চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করেছে। ওই ঘটনায় পুলিশ বাদী মাদকদ্রব্য আইনে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃত গাঁজাচাষী আব্দুস সালামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানিয়েছেন।

বাগমারা থানার পুলিশ জানায়, উপজেলার সুজনপালশা গ্রামের আব্দুস সালাম তার পানবরজে দীর্ঘদিন থেকে গাঁজাচাষ করে আসছে। এমন খবরের ভিত্তিত্বে সোমবার রাতে থানার উপপরির্দশক (এস্আই) সনজিব বিশ্বাস সঙ্গীয় ফোর্স নিয়ে সুজনপালশা গ্রামে যায় এবং গাঁজাচাষী আব্দুস সালামকে গ্রেপ্তার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে আব্দুস সালাম গাঁজাচাষের কথা স্বীকার করেন। তার তথ্যের ভিত্তিতেই পুলিশ আব্দুস সালামের পানবরজ থেকে গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই পুলিশ বাদী হয়ে আব্দুস সালামকে আসামী করে থানায় মাদকদ্রব্য নিয়নন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার ওসি আতাউর রহমান জানান, আব্দুস সালাম দীর্ঘদিন থেকে তার পানবরজে গঁাজাচাষ করে আসছে। সে তার চাষকৃত গাঁজা গুলো এলাকার যুবকদের মাঝে বিক্রি করে এলাকার পরিবেশ নষ্ট করছে। এমন খবর পুলিশের কাছে আসা মাত্রই সেখানে অভিযান গাঁজাচাষী আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। তার তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তার পানবরজ থেকে চাষকৃত গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত আব্দুস সালামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT