1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নওগাঁ-৬ উপনির্বাচনে নৌকা বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন ও স্বার্ভভৌমত্বের প্রতীক - এসএম কামাল। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নওগাঁ-৬ উপনির্বাচনে নৌকা বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন ও স্বার্ভভৌমত্বের প্রতীক – – এসএম কামাল।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ১৪৪ বার পড়া হয়েছে

মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২০,
নওগাঁ জেলা প্রতিনিধি ->>

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ( রাজশাহী বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত) এসএম কামাল হোসেন বলেছেন, নৌকা মার্কায় ভোট দিয়ে দেশবাসি কখনো বঞ্চিত হয়নি। তাই দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নওগাঁ-৬ উপনির্বাচনে আগামী ১৭ অক্টোবর দিনভর নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন। নৌকা বাংলাদেরর উন্নয়ন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধের প্রতীক। দেশবাসি নৌকা প্রতীকে ভোট দেয় বলে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে সার্বিক উন্নয়ন সব স্থানে উন্নয়নের জোয়ারে ভাসে। যা অন্য কোন সরকারের সময়ে হয়নি। তাই বর্তমান সরকার ৫হাজার কোটি টাকা বাজেট নিয়ে সার্বিক উন্নয়ন প্রকল্প চালিয়ে যাচ্ছে। তাই দেশবাসি বারবার নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। বিএনপির-জামায়াতের হাতে বাংলাদেশ কখনো নিরাপদ নয়। ২০০১ সালে চারদলীয় জোট ক্ষমতায় এসে আত্রাই রানীনগরকে রক্তাক্ত জনপদ হিসেবে দেশের সামনে পরিচিত করেছিল। সর্বহারা-জেমবি দিয়ে শান্তির জনপদের মানুষের উপর অত্যাচার, জুলুম, হত্যা, গুম করা হয়েছে। কিন্তু আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আত্রাই-রানীনগর এখন উন্নয়ন, নিরাপদ ও শান্তির জনপদে পরিণত হয়েছে। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিশেষ কোনো গোষ্ঠির কাছে মাথা নত করেনা। তিনি মঙ্গলবার বিকেলে নওগাঁর অত্রাই-রাণীনগর জাতীয় সংসদের উপ-নির্বাচন উপলক্ষে আত্রাই উপজেলা ভবাণীপুর ফুটবল মাঠে এক বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
আত্রাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলালে’র সভাপতিত্বে বিশেষ প্রতিনিধি সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ-৬ আসনের উপ-নির্বাচনের নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধাসাবেক এমপি আব্দুল মালেক, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিরুল ইসলাম সান্টু, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, রাণীনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদা পারভীন, আত্রাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আবসরপ্রাপ্ত সচীব ড. ইউনূছ আলী, যুগ্ন সাধারণ সম্পাদক এসএম জহুরুল ইসলাম ঈদুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ওমর ফারুক সুমন, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধূরী গোলাম মোস্তফা বাদল, জাতীয় শ্রমিকলীগ ঢাকা উত্তর সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবু, সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT