1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বরিশালে ইলিশ সম্পদ রক্ষা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষনের শুভ উদ্বধন করেন জেলা প্রসাশক এস,এম,অজিয়র রহমান। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বরিশালে ইলিশ সম্পদ রক্ষা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষনের শুভ উদ্বধন করেন জেলা প্রসাশক এস,এম,অজিয়র রহমান।

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১৪৫ বার পড়া হয়েছে

মোঃসিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

নিরাপদ মাছে ভরবো দেশ-মুজিব বর্ষে বাংলাদেশ এই স্লোগান নিয়ে আজ ১৪ অক্টোবর সকাল ৯ টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর বরিশাল এর আয়োজনে নগরীর ডিসি ঘাটে ইলিশ সম্পদ রক্ষায় প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল কৃষিবিদ মোঃ আবু সাইদ, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার (বিএনএস তিস্তা) আবদুল কাইয়ুম, কোস্ট গার্ড লেফটেন্যান্ট কমান্ডার হাসানাত আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, ওসি নৌ পুলিশ আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ আরও অনেক। শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অভিযানের শুভ উদ্বোধন করেন। পরে অতিথিরা কীর্তনখোলা নদীতে অভিযান অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে এক আলোচনায় অতিথিরা মা ইলিশ রক্ষায় আমাদের করনীয় বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। জেলা প্রশাসক বলেন, আজ ১৪ অক্টোবর থেকে ০৪ নভেম্বর ২০২০ পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় ইলিশ ধরা থেকে বিরত থাকতে হবে পাশাপাশি আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে ইলিশের সাথে সংশ্লিষ্ট দের সচেতন করতে, এই ২২ দিন বরিশাল জেলায় ইলিশ ধরা, বিক্রয়, সংরক্ষণ, মজুদ, পরিবহন করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করেন। পরে জেলা প্রশাসন এর পক্ষ থেকে নগরীর পোট রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল শরীফ মোঃ হেলাল উদ্দিন। অভিযান পরিচালনা কালে মৎস আড়ৎ, বরফ কল ও কারেন্ট জাল বিক্রয়ের সাথে সংশ্লিষ্টদের সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কথা বলেন পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২২ দিন ইলিশ সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করে

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT