1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দুর্গাপূজা উপলক্ষে আরএমপির আইনশৃঙ্খলা বিষয়ক সভা। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দুর্গাপূজা উপলক্ষে আরএমপির আইনশৃঙ্খলা বিষয়ক সভা।

  • প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ১৫০ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা প্রতিনিধি মোঃ মুকুল হোসেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বুধবার সকালে আরএমপির পুলিশ লাইন্স পিওএম কনফারেন্স রুমে বিশেষ এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপির কমিশনার আবু কালাম সিদ্দিক।

সভায় জানানো হয় এবার রাজশাহী মহানগরী এলাকায় পূজামন্ডপের সংখ্যা ৮৭টি। সভায় উপস্থিত হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। পুলিশ কমিশনার বক্তব্যে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে আরএমপির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

তিনি বলেন, ইতোমধ্যে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পুলিশ কমিশনার গুরুত্বপূর্ণ পূজামন্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য মণ্ডপ কমিটির প্রতি আহ্বান জানান। এছাড়া তিনি পূজামন্ডপগুলোতে পুরুষ ও নারীদের জন্য আলাদা প্রবেশ ও নির্গমণ লাইন রাখার এবং পূজা মন্ডপে পুরুষ ও মহিলা আলাদা আলাদা স্বেচ্ছাসেবক রাখার উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেন।

এর পাশাপাশি পূজা মন্ডপের প্রবেশ গেটে মেটাল ডিটেক্টর রাখার জন্যও পূজা কমিটিকে পরামর্শ দেন পুলিশ কমিশনার। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পূজা কমিটির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার নির্দেশ দেন। এছাড়া ট্রাফিক বিভাগকে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার জন্য নির্দেশ দেন, যাতে করে দর্শনার্থীরা নির্বিঘ্নে পূজামন্ডপ দর্শণ করতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, সালমা বেগম, উপ-কশিনার রশীদুল হাসান, সাজিদ হোসেন, বিভূতি ভূষন বানার্জী, মুহাম্মদ সাইফুল ইসলাম, আরেফিন জুয়েল, আবু আহাম্মদ আল মামুন, অনির্বান চাকমা, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সিনিয়র সহসভাপতি অনিল কুমার সরকার, হিন্দু কল্যাণ ট্রাস্টের রাজশাহীর ট্রাস্টি তপন কুমার সেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্ট্রান ঐক্য পরিষদের মহানগরের সভাপতি ড. সুজিত সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাজশাহীর সভাপতি অলোক কুমার দাস, সাধারণ সম্পাদক শরৎচন্দ্র সরকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT