1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দুর্গোৎসব উপলক্ষে জেলা পরিষদের চেক বিতরণ। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দুর্গোৎসব উপলক্ষে জেলা পরিষদের চেক বিতরণ।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ১৩৪ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি:

শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে অনুদানের চেক বিতরণ করেছে রাজশাহী জেলা পরিষদ। বৃহস্পতিবার জেলা পরিষদ সম্মেলন কক্ষে রাজশাহী মহানগরীসহ ৯টি উপজেলার প্রায় শতাধিক মন্দিরকে দুই হাজার টাকা করে অনুদান দেয় জেলা পরিষদ।

এ সময় উপস্থিত ৩৫টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাশুক-ই-মোহাম্মদ ও প্রধান হিসাবরক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

চেক বিতরণ অনষ্ঠানে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার বলেন, আমাদের দেশ গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ। যে চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সব ধর্মের মানুষ মিলে এই উৎসব পালন করি। আমাদের চেতনায় ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ এই উৎসবকে আরো সুন্দরভাবে সম্পন্ন করতে সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরো বলেন, আমার মেয়াদকালে এমন কোন মন্দির নাই যেখানে জেলা পরিষদের অনুদানের অর্থ পৌছায়নি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহানা আখতার জাহান। তিনি তার বক্তব্যে অনুরোধ করেন, এই করোনাকালীন সময়ে সরকারের নীতিমালা মেনে যেন দূর্গোৎসব পালন করা হয়।

এসময় আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত সদস্য-৫ জয়জয়ন্তী সরকার মালতি। চেক বিতরণ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সংরক্ষিত-১ সদস্য কৃষ্ণা দেবী।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT