1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নবীনগরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নবীনগরে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন।

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ১২৫ বার পড়া হয়েছে

এস.এম অলিউল্লাহ: ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে অসুস্থ বয়োবৃদ্ধ বাবাকে বলী করে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে সংবাদ সম্মেলন করেন বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া মেধাবী ছাত্র রায়হান।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নূরনগর সাংবাদিক ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন রায়হান।

লিখিত বক্তব্যে রায়হান বলেন, দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী গণি মিয়া ও তার ছেলেদের সাথে জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল তার পরিবারের।এর জের ধরে তারা পরপর আমার বাড়িতে হামলা চালায়,অামাকে অামার বাবা মাকে গুরতর অাহত করেছে।অামি অাইনের অাশ্রয় নিয়েছি তাই তারা তা থেকে বাঁচতে এই নাটক সাজিয়ে অামাদের ঘায়েল করতে চায়।

বিষয়টি নিয়ে সামাজিক ভাবে,স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ থানায় বেশ কয়েকবার দেন দরবার হয়।গণি মিয়া গংরা বার বারই আপোষ মিমাংসার রায় মেনে পূনরায় আবার তা ভরখেলাপ করে চলেছেন।

এক প্রশ্নের জবাবে রায়হান আরো জানান,স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্ধনে গনি মিয়ার বয়সকে পুঁজি করে ভিন্ন খেলায় মেতে উঠেছে গণি মিয়ার ছেলেরা।তার ছেলেরা গণি মিয়ার বয়সের ভারে দুর্বল হয়ে বাথরুমে যাবার সময় রাস্তায় পড়ে হাড় ভেঙে যায়।চিকিৎসার চলতি অবস্থায় সুস্থ্যতার জন্য শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে গেলে তার সন্তানেরা এটি নিয়েও নোংরা রাজনীতি শুরু করেছেন।চিকিৎসার ব্যবস্থাপত্র দেখিয়ে এসব জখমকে আমাদের দ্বারা আঘাত বলে অপপ্রচার চালানো সহ আদালতে মিথ্যা মামলা দায়ের করে অামার পরিবার কে হয়রানি করছে।অথচ এই বিষয়টি অন্যান্য প্রতিবেশী গ্রামবাসী সহ এলাকাবাসী জানেন।ওরা এতোই হিংস্র যে এমন কোন কাজ নেই যা তাদের ধারা অসম্ভব।

আশাকরি আদালত বিষয়টি সুষ্ঠু তদন্ত করবেন।
বিষয়টি নিয়ে শান্তির লক্ষ্যে নবীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্যের সহায়তা কামনা করছি।

পরে রায়হান তার মোবাইলে একটি অডিও রেকর্ড শোনান যেখানে গনি মিয়ার ছেলেরা রায়হান ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিতে দেখা গেছে।
সংবাদ সম্মেলনে রায়হান সহ তার বাবা ও চাচা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT