1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
সালথায় নারী ও শিশু নির্যাতন এবং মাদক বি‌রোধী বিট পু‌লি‌শিং কার্যক্রম অনু‌ষ্ঠিত - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

সালথায় নারী ও শিশু নির্যাতন এবং মাদক বি‌রোধী বিট পু‌লি‌শিং কার্যক্রম অনু‌ষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ১৩৫ বার পড়া হয়েছে

মহসিন মিজবাহ
সালথা (ফ‌রিদপুর)

সারা বাংলা‌দে‌শের সাথে মিল রেখে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলা‌তে নারী ও শিশু নির্যাতন এবং মাদক বি‌রোধী বিট পু‌লি‌শিং কার্যক্রম অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। সালথা থানা পু‌লি‌শের আ‌য়োজ‌নে আজ (১৭ অক্টোবর) বেলা ১০ টায় সারা দে‌শের সা‌থে মিল রেখে উপ‌জেলার ৮ টি ইউনিয়‌নে এই বিট পু‌লি‌শিং কার্যক্রম অন‌ু‌ষ্ঠিত হয়।

উপ‌জেলার ৮টি ইউনয়নে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ এবং ও‌সি তদন্ত সুব্রত গোলদারসহ পর্যায়ক্র‌মে ১জন এস আই ও ১ জন এএসআই প্র‌তি ইউনিয়‌নে উপ‌স্থিত হ‌য়ে এই কার্যক্রম প‌রিচালনা ক‌রা হয়। উপ‌জেলার যদুনন্দী ইউনিয়‌নে এসময় উপ‌স্থিত ছি‌লেন অত্র ইউনিয়‌নের চেয়ারম্যান আবুল খা‌য়ের মু‌ন্সি, সালথা থানার এসআই মোঃ স‌হিদুল ইসলাম, এএসআই মোবারক হো‌সেন, অত্র ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম্যান আঃ রব মোল্যা, অত্র ইউ‌নিয়‌নের সদস্য ও ম‌হিলা সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিবর্গ। প্র‌তি‌টি ইউনিয়‌নেই জনপ্র‌তি‌নি‌ধি, স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিবর্গ, গ্রাম পু‌লিশ ও সাধারণ মানুষ উপ‌স্থিত ছি‌লেন।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ ব‌লেন, আপনাদের যে কোনো সমস্যার জন্য সবসময় আপনাদের পাশে থাকতে চাই। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা সে আলোকেই কাজ করে যাচ্ছি। আমরা মানবিক পুলিশ হতে চাই। আপনাদের এলাকায় নারী ও শিশু নির্যাতনসহ যে কোনো অপরাধ সংঘটিত হলে আমাদেরকে অবগত করে সহযোগিতা করবেন। সালথা থানা পুলিশ অপরাধ নিয়ন্ত্র‌নে নিরলসভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে।

মহসিন মিজবাহ
সালথা ফ‌রিদপুর

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT