1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
বাগমারায় মন্দিরে মন্দিরে এমপি এনামুল হকের আর্থিক সহযোগিতা - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

বাগমারায় মন্দিরে মন্দিরে এমপি এনামুল হকের আর্থিক সহযোগিতা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১৩৬ বার পড়া হয়েছে

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৬৮ টি মন্দিরের সভাপতি ও সম্পাদকের হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের ব্যক্তিগত তহবিল হতে নগদ এই অর্থ প্রদান করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার সালেহা ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদিপ কুমার সিংহের সভাপতিত্বে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাগমারা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সভাপতি সুনিল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক হীরেন্দ্রনাথ উকিল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শীতেন্দ্রনাথ প্রামানিক।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, আসলাম আলী আসকান, আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য আব্দুল বারীক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি, সম্পাদকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT