1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ঝিনাইদহের মধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত।

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন,ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বাজার গোপালপুরে মধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
মধুহাটি ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক মাসুদ আহমেদ সঞ্জু, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আনিচুর রহমান খোকা, কোটচাদপুর পৌর মেয়র জাহিদুল ইসলাম, সদর থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মিনা, সৈয়দ নিজামুল গণি লিটু, নাজির উদ্দিন, আশরাফুল ইসলাম আশরাফ, ইছাহাক আলী জোয়ার্দ্দার, কবির হোসেন, আব্দুল্লাহ আল মাসুমসহ আওয়ামীলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন।
বক্তারা বলেন আওয়ামীলীগের উন্নয়নের জোয়ার দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে। এছাড়াও তৃনমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে একযোগে কাজ করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT