1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে ১৪ জন আটক। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে ১৪ জন আটক।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি ঃ

অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোসালপুর ও জীবননগরের বৃত্তিপাড়া এলাকা থেকে ১৪ জনকে আটক করেছে মহেশপুরের ৫৮ বিজিবি। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পৃথক ভাবে অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে। মহশেপুর ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান এক ই-মেইল বার্তায় এ তথ্য জানান। আটককৃতরা হলেন, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার বড়বাদুরিয়া গ্রামের মোঃ মনোয়ার হোসেন (৩২), মাদারীপুরের রাজৈর উপজেলার প্রবাশ বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস (২৪), কালকিনী উপজেলার এনায়েতপুর গ্রামের বিরাট মন্ডলের ছেলে শ্রী বিনয় মন্ডল (৪৮), বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার হোগলপাতি গ্রামের সৈয়দ আলীর খার ছেলে মোঃ আলী আকবর (৪৮), তার স্ত্রী মোছাঃ মাসুমা বেগম (৪২), একই উপজেলার বাসানদল গ্রামের হুমায়ন কবীরের ছেলে মোঃ মুন্না চাপরাশি (২২), তার স্ত্রী মোছাঃ হেনা খাতুন (১৯), স্বামী- মোঃ মুন্না চাপরাশি, সন্তান মোঃ মাসুম চাপরাশি (১.৫), বাপ্পি চাপরাশির স্ত্রী মোছাঃ নাজমা বেগম (২৬), তাদের সন্তান মোছাঃ মারিয়া (৪) ও মোছাঃ সুমাইয়া (১০ মাস)। আটককৃতরা অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে বিজিবি জানায়। এদিকে মহেশপুর ব্যাটালিয়নের অধিনস্ত বেনিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার জীবননগর উপজেলার বৃত্তিপাড়া গ্রামের মাঠ থেকে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পূর্ব চিপাবারইলাখী গ্রামের ইমাম হাওলাদারের ছেলে রাজ্জাক হাওলাদার (২৯), স্ত্রী সুমানা আক্তার (২৪) তাদের দুই মাসের সন্তান জয়া আক্তারকে আটক করে। তাদের বিরুদ্ধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর ও জীবননগর থানায় পৃথক দুইটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT