1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন।

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ১৩০ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান আসিফ ইকবাল কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি শাহারিয়ার আলম সোহাগ এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি শনিবার(২১ নভেম্বর ২০২০)সকাল ১১ টায় ঝিনাইদহ মুজিব চত্তরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

মিথ্যা মামলার প্রতিবাদে ঝিনাইদহ জেলার কর্মরত সাংবাদিক,মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম.এ সামাদের সভাপতিত্বে মানববন্ধনে অংশগ্রহন করেন,রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক আহসান করিব,দৈনিক শিকল পত্রিকার প্রতিনিধি বদিউজ্জামান এ্যাপো,প্রেসক্লাব এর নির্বাহী সদস্য ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার জেলা প্রতিনিধি সুলতান আল একরাম,দৈনিক সময়ের দিগন্ত ও জাতীয় অগ্নিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সালাম হোসেন, সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্র প্রতিনিধি অপু কামাল,চ্যানেল এসটিভির মহেশপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্বল,জি-বাংলা টিভির প্রতিনিধি এসকে কাদের,ডেইলি ফাইনাল শিয়াল পোস্ট রফিকুল ইসলাম ফিরোজ,দৈনিক দেশের বানী পত্রিকার তরিকুল ইসলাম তারেক,দৈনিক তথ্য অনুসন্ধান পত্রিকার প্রতিনিধি খন্দকার আব্দুল্লাহ বাশার,দৈনিক সমাচার দর্পন প্রতিনিদি রবিউল ইসলাম,দৈনিক নবচিত্র প্রতিনিধি শহিদুল ইসলামসহ বিভিন্ন স্থান থেকে আগত সাংবাদিকবৃন্দরা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ব্যাংকের টাকা আত্মসাৎকারী আজির আলী ও আব্দুস সালাম বাদী হয়ে ঝিনাইদহের দুই সাংবাদিকের বিরুদ্ধে ৫০০/৫০১ ধারায় মিথ্যা মামলা দায়ের করেছেন। অবিলম্বে এ মামলা প্রত্যাহার ও জনগনের টাকা আত্মসাৎকারীদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরোও কঠোর কর্মসূচী গ্রহনের হুশিয়ারি দেন সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT