1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কুড়িগ্রাম এর এএসআই মনিরুজ্জামান ইয়াবা ফেনসিডিল ও নগদ টাকাসহ পুলিশের হাতে গ্রেফতার। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কুড়িগ্রাম এর এএসআই মনিরুজ্জামান ইয়াবা ফেনসিডিল ও নগদ টাকাসহ পুলিশের হাতে গ্রেফতার।

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২০
  • ১৬৯ বার পড়া হয়েছে

আবু ইউসুফ বিশেষ প্রতিনিধি। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। রংপুরে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও নগদ টাকাসহ পুলিশের এক এএসআইকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার সকালে নগরীর ঠিকাদার পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলায় কর্মরত পুলিশের এএসআই মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকাল সোয়া ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় নগরীর স্টেশন রোডের ঠিকাদারপাড়ায় এক বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ৬তলা ভবনের ৪র্থ তলা থেকে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৮০০ টাকা, ৯০০ টাকা মূল্যের প্রাইজবন্ড, ১ বোতল ফেনসিডিল, বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই ও চারটি মোবাইলসহ কুড়িগ্রামে কর্মরত পুলিশের এএসআই মনিরুজ্জামানকে আটক করা হয়।

পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, এর আগে মাদক সেবন ও কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়ে এএসআই মনিরুজ্জামানকে। বর্তমানে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড অবস্থায় আছেন মনিরুজ্জামান।

এএসআই মনিরুজ্জামান পরিবার নিয়ে রংপুর নগরীর ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখানে মাদকের কারবার চালিয়ে আসছিলেন । ঠিকাদার পাড়ার ওই বাড়িটি হিজড়া মিলন নামে এক ব্যক্তির। সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT