1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
আজ বাল্য বিয়ে রোদ কল্প কাজীদের সঙ্গে বরিশাল দুই আসনের এমপির বৈঠক। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

আজ বাল্য বিয়ে রোদ কল্প কাজীদের সঙ্গে বরিশাল দুই আসনের এমপির বৈঠক।

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ১৫৫ বার পড়া হয়েছে

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার।

বরিশালের বানারীপাড়ায় সমাজ থেকে বাল্য বিবাহ রোধকল্পে উপজেলার বিবাহ ও তালাক রেজিষ্টারদের (কাজী) সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর বুধবার বেলা ১১টায়  উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. শাহে আলম কাজীদের উদ্দেশ্যে বলেন, কোন ভাবেই বাল্য বিবাহ পড়ানো যাবেনা। শিশুর  শারিরীক ও মানসিক বিকাশের সময় তাকে বিয়ে দেওয়া ফুল ফোটার আগেই অঙ্কুরে ঝড়ে পড়ার মতো।

বাল্য বিয়ে নামক সামাজিক এ ব্যাধি দূর করতে কাজীদের মানবিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।  তিনি আরও বলেন আপনাদের ওপরে যদি কোন ব্যক্তি খবরদারী করতে চায় তাহলে সঙ্গে সঙ্গে  প্রশাসনকে খবর দিবেন। কোন চাপে পড়ে বাল্য বিবাহকে হ্যা বলবেন না। তাহলে প্রচলিত আইনের মুখোমুখি আপনাদেরকেও দাঁড়াতে  হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর ইউপির চেয়ারম্যান আ.জলিল ঘরামী, কৃষক লীগের আহবায়ক এম এ ওহাব, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহেদুজ্জামান দুলাল, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল চক্রবর্তী, বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, সংসদ সদস্যের এপিএস মো. জসিম মোল্লা,প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, শিক্ষক হায়দার আলী প্রমূখ

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT