1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
৫ বছরে ১৪ জেলায় সফর বগুড়ায় শুটারগান,গুলি,বোমা তৈরির বিস্ফোরকসহ গ্রেপ্তার ২ জঙ্গি। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

৫ বছরে ১৪ জেলায় সফর বগুড়ায় শুটারগান,গুলি,বোমা তৈরির বিস্ফোরকসহ গ্রেপ্তার ২ জঙ্গি।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ১৫৩ বার পড়া হয়েছে

অশোক সরকার, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় আনসার আল ইসলামের দুইজন জঙ্গিকে সদরের বাঘোপড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লা জেলার বিপাড়া থানার সিদলাই গ্রামের মো. আবদুল হাকিম সরকারের ছেলে ইকবাল হোসেন হোসেন সরকার ও একই জেলার দ্বেবীদার উপজেলার ভৈষরকুট এলাকার শহিদুর রহমানের ছেলে মো. জায়েদুর রহমান ওরফে আবদুল্লাহ (৩৮)।

এ সময় গ্রেপ্তারকৃতদের কাছে থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, বোমা তৈরির বিস্ফোরক উপাদান ৪৭৫ গ্রাম, ২৫টি জঙ্গি পুস্তক ও ৫০টি জঙ্গি প্রচারণার লিফলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে বগুড়ার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডি. এসপি) ফয়সাল মাহমুদ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানিয়েছেন।
ব্রিফিংয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাতে তারা নিজেদের আনসার আল ইসলামের দাওয়াতী বিভাগের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই দুই দাওয়াতী সদস্য গত ৫ বছর ধরে ১৪ টি জেলায় নিয়মিত সফর করেছেন। এসব সফরে তারা আনসার আল ইসলামের দাওয়াতী কার্যক্রম পরিচালনা করার জন্য অর্থ সংগ্রহ করতনে। সংগৃহীত এ অর্থ সংগঠনের কর্মীদের মাঝে বিলি করা হত। গ্রেপ্তারকৃতদের সাথে আনসার আল ইসলামের কেন্দ্রীয় নেতারা এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে যোগাযোগ করতেন বলে জানান অ্যাডি. এসপি ফয়সাল।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাস বিরোধী আইনে তিনটি মামলা দায়ের হয়েছে।

অশোক সরকার
বগুড়া জেলা প্রতিনিধি
মোবাঃ ০১৭১২৪৫৩৮৮১

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT