1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
অভিজাত বাসে ইয়াবা পাচার নগরীর দামপাড়ায় ৫৬,৩০০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

অভিজাত বাসে ইয়াবা পাচার নগরীর দামপাড়ায় ৫৬,৩০০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ শাহারিয়ার সুমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৫৬,৩০০ পিস(৫৬৩০গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস (ঢাকা-মেট্রো-ব-১৫-৫৩২৯) জব্দ করা হয়।

আজ শুক্রবার ২৭ নভেম্বর দুপুর ২ঃ৪৫ মিনিটের সময় খুলশী থানাধীন দামপাড়া এলাকার সৌদিয়া বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মোঃ মাহমুদুল হাসান মামুন।

আটককৃত আসামিরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন গোদারবিল এলাকার মৃত বদিউল আলমের ছেলে জাকির আহম্মদ (৩১), কুমিল্লা জেলার মেঘনা থানাধীন মির্জানগর গ্রামের মোঃ আসাদ মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া (৪৯), বরিশাল জেলার উজিরপুর থানাধীন সানুহার এলাকার মোঃ জয়নাল খানের ছেলে মোঃ ফায়জুল হক খান (৪৫) এবং ঢাকা জেলার সাভার থানাধীন ৭২/২ উত্তর রাজাসন এলাকার প্রিন্সেস রিবারুর ছেলে পলাশ রিবারু(৫২)।

র‌্যাব-৭,এর সহকারী পরিচালক,সিনিয়র এএসপি মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কতিপয় মাদক ব্যবসায়ী বাসযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন দামপাড়া এলাকার সৌদিয়া বাস কাউন্টারের সামনে একটি বিশেষ চেকপোস্ট এর মাধ্যমে গাড়ি তল্লাশিকালে বাস থেকে নেমে কৌশলে পালানোর সময় ৪ জনকে আটক করা হয় । পরে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্তমতে নিজ হেফাজতে থাকা বাসের লাগেজ বক্সের ভিতর রক্ষিত টায়ারের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ৫৬,৩০০ পিস (৫৬৩০গ্রাম) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং উক্ত বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-৫৩২৯) জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা দীর্ঘ দিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি ৮১লক্ষ ৫০ হাজার টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ২ কোটি টাকা। গ্রেফতারকৃত আসামিদের চট্রগ্রাম আদালতে নেয়া হয়েছে

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT