1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ঝিনাইদহে বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ’র নামে সড়কের নামকরণ - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ঝিনাইদহে বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ’র নামে সড়কের নামকরণ

  • প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২০
  • ১২১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

স্বাধীনতা চলাকালে ঝিনাইদহের মহকুমা পুলিশ অফিসার ও মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী মাহবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম এর নামে একটি সড়কের নামকরণ করে সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার সকালে শহরের চাকলাপাড়ার একটি সড়কের উদ্বোধন করেন বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মকবুল হোসেনসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সড়কের উদ্বোধন শেষে গিলাবাড়িয়া আয়শা কনভেনশন সেন্টারে মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ব্যক্তি,সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহের মুক্তিযুদ্ধ কালিন এসডিও ও সাবেক ঢাকা কলেজের ছাত্রলীগের ভিপি বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক সরোজ কুমার নাথ,পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম,জেলা জজকোটের পিপি ইসমাইল হোসেন ও ঝিনাইদহ আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাডঃ খান আখতারুজ্জামান।
আলোচনা সভায়, বীর বিক্রম মাহবুব উদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে ঝিনাইদহের অবদানসহ নানা বিষয়ে স্মৃতিচারণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT