1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নরসিংদী রায়পুরায় শিশু মেয়ে কে ধর্ষণ ধর্ষণকারী গ্রেপ্তার। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নরসিংদী রায়পুরায় শিশু মেয়ে কে ধর্ষণ ধর্ষণকারী গ্রেপ্তার। দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।

  • প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ১২৮ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার আল আমিন নরসিংদী জেলার রায়পুরা থানার কুকুরমারা গ্রামে জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে নির্মল বিশ্বাস নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম নির্মল বিশ্বাস চন্দন

সে রায়পুরা উপজেলার কুকুরমারা এলাকার প্রমোদ চন্দ্র দাসের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী হওয়ায় নির্মল বিশ্বাস প্রায়ই ওই শিশুর বাড়িতে আসতো। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে সহপাঠীদের সাথে খেলার সময় শিশুটিকে জলপাই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় শ্মশানের পাশের একটি কাঠ বাগানে নিয়ে যায় নির্মল। পরে সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করে সে পালিয়ে যায় । পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের কাছে এই ঘটনা বললে শিশুটিকে প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

গতকাল শনিবার রাতে অভিযোগ দায়েরের পর অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির এ তথ্য নিশ্চিত করেছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, শিশুটির পিতার করা মামলায় গতকাল রাতেই নিজ এলাকা থেকে নির্মলকে গ্রেফতার করেছে পুলিশ। শিশুটিকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্রঃ দৈনিক বাংলাদেশ ৭১ সংবাদ।
ক্রাইম রিপোর্টার আল আমিন

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT