1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ফলোআপ: পিস্তল দিয়ে প্রাণে হত্যার হুমকি : সেই অস্ত্রধারীকে সনাক্তের চেষ্টা করছে পুলিশ - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ফলোআপ: পিস্তল দিয়ে প্রাণে হত্যার হুমকি : সেই অস্ত্রধারীকে সনাক্তের চেষ্টা করছে পুলিশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ১৩২ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন (মৌলভীবাজার) জেলা প্রতিনিধি : মৌলভীবাজারে পুরাতন হাসপাতাল সড়কে আল-হামরা (প্রাঃ) হাসপাতালে ডেলিভারী রোগী মৌলভীবাজার জজ কোর্ট এর শিক্ষানবীশ আইনজীবি সাজবিন দেওয়ান (২৮)সহ স্বজনদের হাসপাতালে জোর পূর্বক আটক করে পিস্তল বাহির করিয়া শুট করিয়া প্রাণে হত্যার হুমকি দেয়ার ঘটনায় সেই অজ্ঞাতনামা অস্ত্রধারীকে সনাক্তের চেষ্টা করছে পুলিশ। মৌলভীবাজার মডেল থানার এসআই শরিফ বিষটি নিশ্চিত করেন। জানা গেছে- গত ২৭ নভেম্বর রাত্র অনুমান ১২ ঘটিকায় মৌলভীবাজার শহরস্থ পুরাতন হাসপাতাল সড়কের আল-হামরা প্রাইভেট হাসপাতালে ডেলিভারী রোগী সাজবিন দেওয়ানকে চিকিৎসার জন্য নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত অজ্ঞাতনামা ডাক্তার এবং কর্মচারীগণের আচরন সন্তোষ জনক না হওয়ায় তাকে নিয়া অন্যত্র যাওয়ার চেষ্টা করলে হাসপাতালের লোকজন রোগীকে জোর পূর্বক আটক করিয়া হাসপাতালে রাখার চেষ্টা করেন। এ সময় অজ্ঞাতনামা লোক গেইটের সামন থেকে বাহির হইয়া হুমকি দিয়া বলেন যে, রুগিনীকে হাসপাতালে ভর্তি করানোর জন্য। তাহাতে অমান্য করা মাত্র ঐ অজ্ঞাতনামা লোক একটি পিস্তল বাহির করিয়া রুগিনীসহ স্বজনদের শুট করিয়া প্রাণে হত্যার হুমকি দেন। এ সময় হামপাতালের মালিক সিহাব, মার্কেটিং অফিসার অসিত, লিটনসহ কর্মচারীগণ ঐ অজ্ঞাতনামা অস্ত্রধারীকে স্যার স্যার বলিয়া কাকুতি মিনতি করিয়া পিছু হটাইয়া নিয়া যায়। এ ঘটনায় গত ২৮ নভেম্বর সন্ধায় ভুক্তভোগী নারীর স্বামী মোঃ মাসুক দেওয়ান মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এবং গত ২৯ নভেম্বর মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর নেতৃত্বে মডেল থানার এসআই শরিফ ও এএস আই কালাম, আল-হামরা (প্রাঃ) হাসপাতালের ঘটনাস্থলসহ হাসপাতালের মালিক শিহাবকে জিঙ্গাসাবাদ করেন। এ ব্যপারে জানতে চাইলে, মৌলভীবাজার সিভিল সার্জন ড.তওহীদ আহমেদ বলেন, ঘটনাটি আমি জেনেছি। আল-হামরা (প্রাঃ) হাসপাতালে লাইসেন্স আপডেট করা নেই। এ ধরনের ঘটনা পুলিশের তদন্তে ঘটনার সংশ্লিস্টতা প্রমানিত হলে ব্যবস্থা গ্রহণ করা হবে। রোগী রাখার জন্য অস্ত্রধারীকে ব্যবহার এ বিষয়টি আপনী কি দৃষ্টিভঙ্গিতে দেখেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন- সেটা অবশ্যই একটি অপরাধ। এ জন্য পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে। আমাদের পক্ষ থেকেও ব্যবস্থা গ্রহনের সুযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT