1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নওগাঁয় জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নওগাঁয় জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ১২৮ বার পড়া হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
সম্প্রতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেশের যে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ, মৌলবাদের বিস্তার পরিলক্ষিত হচ্ছে তার বিরুদ্ধে নওগাঁয় জেলা মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃস্টতা দেখাবে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এই বাংলার মাটিতে তাদেরকে প্রতিহত করবে।

বুধবার বিকেলে আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদৃক্ষন করে পুনরায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিক্ষোভ সমাবেশে নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভীন আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিপি সাহা, যুগ্ম সম্পাদক মুন্নি সরমা, সাংগঠনিক সম্পাদক পলি সাহা, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আছলাতুন নেছা, যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি আঞ্জুমানারা আদরী, যুগ্ম সাধারণ সম্পাদক নাহার মৃধা প্রমুখ। বক্তারা আরো বলেন এদেশ মুসলমানের, এদেশ হিন্দুর, এদেশ খ্রিষ্টানের, এদেশ বৌদ্ধ সম্প্রদায়েরসহ সকল ধর্মের মানুষের, যার যার ধর্ম সেই সেই পালন করবে।

কিন্তু রাষ্ট্র আমাদের সবার। আমরা বাঙালি জাতি এই অসম্প্রদাযয়িক চেতনা নিয়েই পথ চলেছি। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেই পথেই শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন।#

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT