1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ঝালকাঠিতে করোনা ভাইরাস প্রতিরোধে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র ক্যাম্পেইন ও মাষ্ক বিতরণ - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ঝালকাঠিতে করোনা ভাইরাস প্রতিরোধে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র ক্যাম্পেইন ও মাষ্ক বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ১৩৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ইমারান হোসেন ০১৭২২০৩৯৬৫২

ঝালকাঠিতে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে জনসচেতনা সৃষ্টির জন্য পথসভা ক্যাম্পইন ও মাষ্ক বিতরণ করা হয়েছে। গত ২৯ নভেম্বর ঝালকাঠি রিপোর্টাস ইউনিটির আয়োজিত এক সভার সিদ্ধান্ত মোতাবেক পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ২ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ ক্যাম্পেইন ও মাষ্ক বিতরণ করেন।

ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: আসিফ সিকদার মানিকের সভাপতিত্বে ক্যাম্পেইন ও মাষ্ক বিতরণের কর্মসূচী অনুষ্ঠানে ঝালকাঠি জেলা প্রশাসক ভবন চত্বরে ঝালকাঠির ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এজিএম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজ খান, সাংবাদিক কল্যাণ বিষয়ক সম্পাদক একেএম মঞ্জুরুল ইসলাম, কোষাধ্যক্ষ খান মো: আলমগীর হোসেন, সদস্য মো: সাইদুল ইসলাম বাবু, মো: মিলন সরদার, সুমন সমাদ্দার,জাহাঙ্গীর ফরাজি, শিহাব উদ্দিন মু. রিয়াজ, অমিত কংস বনিক প্রমুখ।

ঝালকাঠির ডেপুটি নেজারত কালেক্টর (এনডিসি) আহমেদ হাসান উদ্বোধনকালে মাষ্ক বিতরণ কর্মসূচীর প্রশংসা করে সকলকে মাষ্ক পরিধান করার পরামর্শ প্রদান করেন। পরে এই কর্মসূচীতে ” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ” (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার সভাপতি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক দৈনিক পরিবর্তনের জেলা প্রতিনিধি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, কোষাধ্যক্ষ এইচএম গিয়াস উক্ত কর্মসূচীতে অংশ গ্রহন করেন।

এসময় বিএমএসএফ নেতারা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের সাথে একত্রিত হয়ে ভাসমান ফলের দোকানে ও পথচারীদের মধ্যে মাষ্ক ব্যবহারের উপকারিতা সহ বিভিন্ন দিক তুলে ধরে ক্যাম্পেইন করেন একই সাথে তাদের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়াও সাংবাদিকবৃন্দ পথচারী মানুষদেরকে করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করেন মাস্কবিহীন জনগনকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করে সংগঠনের সাংবাদিকরা। দেশ ও জনগণের স্বার্থে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির এ মহতি কাজের প্রশংসা করেছেন আদালত প্রাঙ্গনের উপস্থিত শত শত জনতা।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT