1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
নওগাঁর সাপাহারে জয়িতাদের সম্বর্ধনা - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

নওগাঁর সাপাহারে জয়িতাদের সম্বর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০
  • ১১৯ বার পড়া হয়েছে

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই শ্লোগান কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জয়িতাদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১ টায় মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাপাহার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুন বলেন, “কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দেবেই পাড়ি” এবছরের প্রতিপাদ্য বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় এবারে ৫ টি ক্যাটাগরির মধ্যে ৪ টি ক্যাটাগরিতে উপজেলার চারজন জয়িতাকে এ সম্বর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত জয়িতা বিজয়ীরা হলেন, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী পাতাড়ী গ্রামের সারমিন খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ধন্টিপাড়া গ্রামের খাতিজাতুল কোবরা, সফল জননী নারী তেঘরিয়া গ্রামের মাহফুজা বিবি এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সাপাহার সদরের ইসফাত জেরিন মিনা।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য ফাহিমা পারভীন, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান প্রমূখ উপস্থিত ছিলেন।

শেষে চারজন জয়িতাকে সম্মাননা স্মারক হিসেবে সনদ পত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT