1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
ফরিদপুরে ডাকাতির ঘটনায় অস্ত্র ও মালামালসহ ১০ ডাকাতকে গ্রেফতার - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

ফরিদপুরে ডাকাতির ঘটনায় অস্ত্র ও মালামালসহ ১০ ডাকাতকে গ্রেফতার

  • প্রকাশিত: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ১২৫ বার পড়া হয়েছে

মোঃসাদ্দাম হোসাইন সোহান
বিশেষ প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছোট হামিরদী গ্রামের দেলোয়ার ফকির ও বড় হামিরদীর কাজী ফাহাদ ইসলাম শোভনের বাড়ীতে ডাকাতির ঘটনায় ১০ ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শনিবার সকালে ভাঙ্গা থানায় সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।তিনি জানান, আটককৃতদের নিকট থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, চাইনিজ কুড়াল, শাবল, স্ক্রু-ড্রাইভারসহ লুন্ঠিত মালামালের মধ্যে ৫৪ হাজার টাকা, একটি ল্যাপটপ, তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, গোপালগঞ্জ সদরের মাতলা গ্রামের ফরিদ খাঁ (৪৭), কাশিয়ানীর ধানজাইলের ইসলাম মোল্লা (৫২), পদ্ম বিলের বেলায়েত শেখ (৩৫), মুকসুদপুরের চর বাহারা গ্রামের শহীদুল শেখ (৩৩), ফরিদপুরের ভাঙ্গার ব্রাক্ষমকান্দার হাবিব মুন্সী (৪৫) ও মুসা ব্যাপারী (৪৫), বাররা গ্রামের সুজন সরদার (৩৯), সালথা উপজেলার বলিভদ্রদি গ্রামের ওবায়দুর মাতুব্বর (২৬), ফেনীর দাগনভুইয়ার মেহেদীপুরের বদিউল আলম (৫০) এবং কুমিল্লার মুরাদনগরের কেমতলী গ্রামের পলাশ কর (২৮)।অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, গত ১৩ ডিসেম্বর উপজেলার ছোট হামিরদী গ্রামের দেলোয়ার ফকির ও ১৭ ডিসেম্বর বড় হামিরদীর কাজী ফাহাদ ইসলাম শোভনের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর দেলোয়ার ফকির দুইজনকে আসামী করে মামলা দায়ের করলে পুলিশ চুন্নু মাতুব্বর নামের একজনকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তার স্বিকারোক্তি অনুযায়ী পুলিশ আরো নয়জনকে আটক করে। তাদের নিকট থেকে উপরোল্লিখিত অস্ত্র ও মালামাল উদ্ধার করা হয়। আটককৃতদের আদালতে উপস্থাপন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT