1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
কোয়ালিটি সার্ভিসের জন্য কোয়া‌লি‌টি পু‌লিশ তৈরী করুন আইজিপি ড. বেনজির আহমেদ। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

কোয়ালিটি সার্ভিসের জন্য কোয়া‌লি‌টি পু‌লিশ তৈরী করুন আইজিপি ড. বেনজির আহমেদ।

  • প্রকাশিত: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ১৩২ বার পড়া হয়েছে

আবু ইউসুফ নিজস্ব প্রতিবেদন আমরা কোয়ালিটি পুলিশ চাই, কোয়ালিটি সার্ভিস চাই। কোয়ালিটি পুলিশ তৈরির দায়িত্ব পুলিশের ট্রেনিং সেন্টারের। এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রয়েছে বাংলাদেশ পুলিশ একাডেমীর। সৎ, যোগ্য এবং আদর্শ পুলিশ অফিসার ও ফোর্স তৈরির যোগ্যস্থান পুলিশ একাডেমী।

আজ সোমবার ২৮ ডিসেম্বর বিকালে চেমনি মিলনায়তনে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। সভায় একাডেমীর প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক সভায় সভাপতিত্ব করেন।

প্রশিক্ষকদের আন্তরিকতা ও গুরুত্বের সাথে দায়িত্ব পালনের আহবান জানিয়ে পুলিশ প্রধান বলেন, প্রতিটি প্রশিক্ষণার্থীকে এমন যত্ন নিয়ে গড়ে তুলতে হবে যাতে তারা প্রত্যেকে এক একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে দেশের সেবা ও জনগণের কল্যাণে অবদান রাখতে পারে।

তিনি বলেন, সারদা থেকেই প্রতিটি পুলিশ সদস্যের অন্তরে নীতিবোধ ও নৈতিকতার বীজ এমনভাবে বপন করতে হবে, যা তারা আজীবন ধরে রাখতে পারে।
আইজিপি বলেন, জনগণের সাথে দুর্ব্যবহারকারী, দুর্নীতিবাজদের আমরা পুলিশে দেখতে চাই না। আমরা পুলিশে জঞ্জাল পরিষ্কার করতে চাই। আমরা ভাল পুলিশ চাই। বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই।

আইজিপি বলেন, আমরা পুলিশে পরিবর্তনের সূচনা করেছি। আমাদেরকে পরিবর্তন হতে হবে। এটা যুগের প্রয়োজন, সময়ের চাহিদা।

তিনি বলেন, পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে, প্রশিক্ষণ মডিউল নতুন করে সাজানো হয়েছে। আমরা পুলিশের প্রশিক্ষণকে প্রায়োগিক করতে চাই।
সভায় অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ প্রশিক্ষণ সংক্রান্ত নানা বিষয়ে আইজিপির দিকনির্দেশনা চান। আইজিপি উত্থাপিত বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলকে তাৎক্ষণিক নির্দেশনা প্রদান করেন।

এর আগে আইজিপি আজ সকালে একাডেমীর প্যারেড গ্রাউন্ডে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৩৭তম সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্ত্তুতি পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT