1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
পুঠিয়া পৌর নির্বাচনে মেয়র হিসেবে বিএনপির আল মামুন বেসরকারি ভাবে নির্বাচিত - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

পুঠিয়া পৌর নির্বাচনে মেয়র হিসেবে বিএনপির আল মামুন বেসরকারি ভাবে নির্বাচিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ১৬৯ বার পড়া হয়েছে

মিরাজুল ইসলাম(স্টাফ রিপোটার):
পুঠিয়া পৌর নির্বাচনে পৌর নির্বাচনে মেয়র পদে বিএনপির ধানের শীষ নিয়ে আল মামুন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম রবিকে ৭’শ ৬০ ভোটের ব্যবধানে পরাজিত করছেন। সোমবার ২৮ ডিসেম্বর পুঠিয়া পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতিক নিয়ে আল মামুন পেয়েছেন ৫ হাজার ৯’শত ২০ ভোট । তার প্রতিদ্বন্দ্বী আ’লীগের নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৫ হাজার ১’শ ৬০ ভোট। এছাড়াও স্বতন্ত প্রার্থী ও স্বতন্ত প্রার্থী গোলম আজম নয়ন নারিকেল গাছ নিয়ে পেয়েছেন ১হাজার ১’শ ৭৪ ভোট। সোমবার পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষ থেকে পুঠিয়া পৌরসভা নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন এ ফলাফল ঘোষনা করেন। সাধারণ কাউন্সিলর পদে পুঠিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে ইসমাইল হোসেন, ২ নং ওয়ার্ডে কামাল হোসেন, ৩ নং ওয়ার্ডে শাহ জালাল, ৪ নং ওয়ার্ডে নিজাম উদ্দিন মুকুল, ৫ নং ওয়ার্ডে মনিরুল ইসলাম, ৬ নং ওয়ার্ডে শফিকল ইসলাম, ৭ নং ওয়ার্ডে জেবের মোল্লা, ৮ নং ওয়ার্ডে জয়নাল আবেদীন ও ৯ নং ওয়ার্ডে মানিক মন্ডল জয়লাভ করেছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিল হিসেবে ১ নং ওয়ার্ডে রবেদা বেগম, ২ নং ওয়ার্ডে আয়রিন পারভিন ও ৩ নং ওয়ার্ডে, রজুফা বেগম নির্বাচিত হয়েছেন। এবারের পুঠিয়া পৌরসভা নির্বাচনে ৩জন মেয়র, কাউন্সিলর পদে ৩৬ জন এবং মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। পৌরসভার ৯টি কেন্দ্রে ৪৮টি কক্ষে ১৬ হাজার ৬’শ ৩৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এবারের পুঠিয়া পৌরসভার নির্বাচনে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব, আনছার ভিডিপির সদস্য ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন ছিলো। এছাড়াও ৯টি কেন্দ্রে সার্বক্ষনিক থাকবেন ৯জন ম্যাজিস্টেড এবং একজন নির্বাহী ম্যাজিস্টেড দায়িত্ব পালন করেন। ইভিএম মেশিনের মাধ্যমে বিরতিহীন ভাবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তবে ইভিএম মেশিনে প্রতিটি কেন্দ্রে বয়স্ক বৃদ্ধ ও বৃদ্ধাদের আঙ্গুলে ছাপ না আসায় তারা ভোট দিতে পারেনি বলে একধিক কেন্দ্রে অভিযোগ পাওয়া গেছে। পৌরসভা নির্বাচন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জয়নুল আবেদীন জানান, এবারের নির্বাচনে কোন রকম গোলযোগ ছাড়াই শান্তিপূর্ণ ও সুষ্টুভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। এবারের পৌরসভার নির্বাচনে ৭৪ শতাংশের বেশি ভোট প্রদান করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT