1. info@asiabarta.news : এশিয়া বার্তা :
শরিয়তপুর বাসীর দাবি একটাই সেতুর আগে সড়ক চাই। - এশিয়া বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
ঘোষণা:
জরুরী নিয়োগ চলছে দেশের প্রতিটি বিভাগীয় প্রতিনিধি, জেলা,উপজেলা, স্টাফ রিপোর্টার, বিশেষ প্রতিনিধি,নিয়োগ চলছে। আগ্রহীরা যোগাযোগ করুন: বার্তা বিভাগ-০১৭১৬৫৫৯১৯০
প্রধান খবর:
দোহারে গাছ ফেলে সরকারি রাস্তা নির্মাণে বাধা, পুলিশকে হেনস্তার অভিযোগে আটক ১ নৌকা বাইচ ঐতিহ্য রক্ষা কমিটির পরিচালনায় বালু নদীতে নৌকা বাইচ নবাবগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ঢাকা সাংবাদিক ফোরামের নতুন কমিটি সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাশিম মোল্লা দোহারে সেই পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধিদল দোহারে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ডা.জালাল গ্রেফতার আত্মহত্যার ঘটনায় সালিশে রফাদফা, ৫০ হাজার টাকা দাবির অভিযোগ নবাবগঞ্জে মিলে মিশে খাল দখল! দোহারে আ’লীগ নেতা আটকের পর আসামী নিয়ে পুলিশের নয়ছয় ঢাকা বিভাগে কৃষি ব্যাংকের সেরা ব্যবস্থাপক হলেন দোহারের মুক্তার হোসেন

শরিয়তপুর বাসীর দাবি একটাই সেতুর আগে সড়ক চাই।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ১৬৪ বার পড়া হয়েছে

শরিয়তপুর থেকে আকতার হোসেনের প্রতিবেধন:

শরীয়তপুর বাসীর দাবি একটাই
সেতুর আগে সড়ক চাই।
পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজং এর সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হবে। ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে উত্তর পূর্ব অংশের সংযোগ ঘটবে।

বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের জন্য পদ্মাসেতু হতে যাচ্ছে এর ইতিহাসের একটি সবচেয়ে বড় চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প।
পদ্মা সেতুর সংযোগ এর মাধ্যমে দক্ষিণ অঞ্চলের মানুষের ভাগ্য বদলাবে মাদারীপুর,ফরিদপুর, খুলনা হবে আধুনিক শহর। দুর্ভাগা শরীয়তপুর বাসির কপালে কি জুটবে পদ্মা সেতুর সংযোগ সড়ক। এ প্রসঙ্গে শরীয়তপুরবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শরীয়তপুর বাসিন্দারা বলেন,,
জাগো শরীয়তপুর বাসিন্দারা জাগো!!!

পদ্মা সেতু চালু হবার আগে সড়ক চাই আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে,এমন ভাবে আন্দোলন করতে হবে যেন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায়। তারা আরো লেখেন শরীয়তপুর সড়ক দুর্ঘটনায় আর কোন তাজা প্রাণ হারাতে চাইনা, সব জেলায় কমবেশি উন্নয়ন হয় বা হচ্ছে কিন্তু আমাদের শরিয়তপুরে কোন উন্নয়ন নাই কেনো?

অন্য দিকে,পদ্মা সেতুর সুফল যাতে শরীয়তপুরবাসী পান সেজন্য পদ্মা সেতুর সঙ্গে বিদ্যমান সড়কের সংযোগ তৈরি এবং সড়কটি উন্নয়নে ১৬৮২ কোটি ৫৪ লাখ ৯৭২ হাজার একটি প্রকল্প নেওয়া হয়েছে।
শরীয়তপুরের প্রধান সড়ক যুক্ত করা হবে পদ্মা সেতুর সঙ্গে, পাশাপাশি প্রশস্ত করা হবে ওই সড়ক।

শরীয়তপুর – জাজিরা – নাওডোবা(পদ্মা ব্রিজ অ্যাপ্রচ)সড়ক উন্নয়ন। শীর্ষক এই প্রকল্প চূড়ান্ত অনুমোদনের জন্য মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় তোলা হতে পারে বলে জানান পরিকল্পনা বিভাগের সচিব মোঃ নুরুল ইসলাম।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এ প্রকল্প ২০২২ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে “সড়ক ও জনপথ অধিদপ্তর”।
এ প্রকল্পের পুরো অর্থের যোগান দেবে সরকার নিজস্ব তহবিল থেকে।

তবে এতে শরীয়তপুর বাসির প্রত্যাশা তাদের পিত্ত ভিটেমাটি ছেড়ে দিয়ে, পদ্মা সেতুর কাজে সর্বস্ব বলিদান করেও, শরীয়তপুরবাসী কোন উন্নয়নের ছোঁয়া পাই নি এখনও।

সংবাদটি শেয়ার করুন

Shares

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

আর্কাইভ | পুরাতন সংবাদ পড়ুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: MMCIT